চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে ইসরায়েলের নির্মাতার কটাক্ষ, ক্ষমা চাইলেন রাষ্ট্রদূত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:01 অপরাহ্ন 29, নভেম্বর 2022
in বিনোদন
A A
দ্য কাশ্মীর ফাইলসের চরিত্রদের নাটকীয় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় ইসরায়েলের চলচ্চিত্র নির্মাতা ও উৎসবের জুরি প্রধান নাদাভ ল্যাপিড ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটির সমালোচনা করেছেন। পাল্টা জবাব দিয়েছেন অনুপম খের। নাদাভ ল্যাপিডের মন্তব্যের সমালোচনা করে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূতও।

২০ নভেম্বর গোয়ায় বসে ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর। এই উৎসবেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটিকে ‘কুৎসিত ও অশ্লীল’ বলেছেন ইসরায়েলের পরিচালক।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই পরিচালক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডেরও প্রধান। তিনি সিনেমাটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ছবিও বলেছেন। শুধু তাই নয়, প্রতিযোগিতা বিভাগে কী করে এই ছবি অংশ নিয়েছে তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

নির্মাতা বলেছেন, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৫টি ছবি ছিল, তার মধ্যে ১৪টি দারুণ মানের ছিল। তবে ১৫ নম্বরটি দেখে আমরা স্তম্ভিত ও বিরক্ত। ‘দ্য কাশ্মীর ফাইলস’- এটা উদ্দেশ্যপ্রণোদিত, কুৎসিত ও অশ্লীল ছবি। এমন একটি ঐতিহ্যবাহী চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগের জন্য একেবারেই অনুপযুক্ত এই ছবি।’

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটিতে প্রধান চরিত্রে রয়েছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী এবং পল্লবী জোশী। ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে নাদা ল্যাপিডের সমালোচনার পাল্টা উত্তর দিয়েছেন অনুপম খের।

টুইটারে তিনি লিখেছেন, ‘মিথ্যার উচ্চতা যতই বেশি হোক, সত্যের তুলনায় তা সবসময়েই কম থাকে।’ এই পোস্টে তিনি কারো নাম উল্লেখ না করলেও কাশ্মীর ফাইলের কিছু ছবি জুড়ে দিয়েছেন।

নাদাভ ল্যাপিডের মন্তব্যের সমালোচনা করেছেন ভারতের ইসরায়েলের রাষ্ট্রদূত নায়োর গিলন। একের পর এক টুইটের সিরিজে নাদাভ লাপিডের তীব্র সমালোচনা করেছেন নায়োর গিলন। তিনি বলেন, ‘কাশ্মীরে যা হয়েছে, তা নিয়ে কোনও মন্তব্য করার আগে তাই ভালো করে জেনে বুঝে নেওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘আমি আমন্ত্রণকারীদের কাছে আপনার এই আচরণের জন্য এবং একজন মানুষ হিসাবেও ক্ষমা চাইব।’

১৯৯০ সালে জম্মু-কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে এই ছবি।

সূত্র: এনডিটিভি

Tags: অনুপম খেরনাদাভ ল্যাপিড
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৬০

Next Post

মিলিটারি পুলিশ সপ্তাহ ২০২২ এবং এমআইএসটি’র আধুনিক নতুন ভবনের উদ্বোধন

Next Post
মিলিটারি পুলিশ সপ্তাহ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে সেনা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিলিটারি পুলিশ সপ্তাহ ২০২২ এবং এমআইএসটি’র আধুনিক নতুন ভবনের উদ্বোধন

সৌন্দর্যবর্ধক পোশাক পরা নারী, বাগানে হাসিমুখে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সেরাদের খুঁজে বের করার এই আয়োজনে যুক্ত হয়ে সম্মানিত বোধ করছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT