চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাল ‘গ্রাসরুট’ ম্যানচেস্টার ইউনাইটেডের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 অপরাহ্ন 30, এপ্রিল 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল দল মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল উন্নয়নমূলক কার্যক্রমের একটি অংশ ‘ইউনাইটেড উই প্লে ২০২৪’। এবার সেটির একটি ক্যাম্প বাংলাদেশে করা হচ্ছে, যা মঙ্গলবার ধানমন্ডির লে. শেখ জামাল ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।

ক্যাম্পটি পরিচালনা করবেন ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের হেড অব কোচিং মাইকেল নিরি। ১ ও ২মে দুদিন ব্যাপী এ ক্যাম্পটিতে সারাদেশ থেকে এক হাজারের বেশি ফুটবলার অংশ নেবেন। পুরো আয়োজনটি করছে বিশ্বের শীর্ষস্থানীয় টায়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপোলো টায়ার্স। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

ক্যাম্পে তরুণ ফুটবলাররা স্কিল প্রদর্শন করতে পারবেন এবং বৈশ্বিক কোচিংয়ের সাথে পরিচিত হতে পারবেন। এবারের আয়োজন থেকে সেরা ফুটবলাররা ম্যানচেস্টারে গিয়ে ফুটবলারদের সাথে দেখা করতে পারবেন, ক্যারিংটনে একাডেমি ফুটবলারদের সাথে অনুশীলন ও ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ দেখার সুযোগ পাবেন।

আগ্রহী ফুটবলাররা নিচের লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন।
https://shorturl.at/ny125।

এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে এর আগে ভারত, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, ও থাইল্যান্ডে সাফল্যের সাথে এমন কার্যক্রম পরিচালনা করেছে ক্লাবটি।

অ্যাপোলো টায়ার্সের বাংলাদেশ প্রধান মো. আরিফুল করিম বলেছেন, ‘আমি গর্বিত যে প্রথমবারের মতো বাংলাদেশে ইউনাইটেড উই প্লে নিয়ে আসতে পেরেছি। এটি অ্যাপোলো টায়ার্সের ধারাবাহিক প্রচেষ্টার ফল এবং আমরা বিশ্বের সেরা কিছু বাংলাদেশে নিয়ে আসতে চাই।’

Tags: অ্যাপোলো টায়ারসওল্ড ট্রাফোর্ডনেপালবাংলাদেশভারতম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

যুক্তরাজ্যের নির্বাচনে প্রার্থী হচ্ছেন সাবেক স্পিনার পানেসার

Next Post

কর্মঘণ্টা চলার সময় কোন প্রাইভেট প্রাকটিস নয়: স্বাস্থ্যমন্ত্রী

Next Post
স্ব প্রতিযোগিতার বাজরে রঙিন দেখার ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মঘণ্টা চলার সময় কোন প্রাইভেট প্রাকটিস নয়: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যক্রমের সুবিধা নিয়ে আলোচনা করছেন একজন শিক্ষক. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের ৩শ’ ছাত্রীকে বৃত্তি দিচ্ছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT