চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনকেও পর্যটক পাঠানোর আহ্বান মালদ্বীপের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:39 অপরাহ্ন 10, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাংলাদেশের প্রতিনিধি ২০২৪ অর্থনৈতিক ফোরামে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু চীনকে তার দেশে আরও পর্যটক পাঠানোর জন্য আহ্বান জানিয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মালদ্বীপের মন্ত্রীদের অবমাননাকর মন্তব্য নিয়ে কূটনৈতিক বিতর্ক শুরু হওয়ার পর ভারতীয় পর্যটক হ্রাসের সংকটের মুখে চীনের প্রতি এই আহ্বান জানিয়েছেন মোহাম্মদ মুইজু।

মঙ্গলবার ৯ জানুয়ারি ফুজিয়ান প্রদেশে মালদ্বীপ বিজনেস ফোরামে ভাষণে চীনকে নিজের দেশের ঘনিষ্ঠ মিত্র বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু । তিনি বলেন, চীন আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে একটি।

২০১৪ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃক চালু করা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পের প্রশংসা করে মোহাম্মদ মুইজু বলেন, চীন মালদ্বীপের ইতিহাসে প্রত্যক্ষ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলো প্রদান করেছে। প্রাক-কোভিড চীন আমাদের এক নম্বর বাজার ছিল এবং আমার অনুরোধ করবো আমাদের অবস্থান ফিরিয়ে আনতে চীন তাদের প্রচেষ্টা জোরদার করবে।

এছাড়াও মালদ্বীপের মিডিয়া জানিয়েছে, চীন এবং মালদ্বীপ ভারত মহাসাগরের দ্বীপে একটি সমন্বিত পর্যটন অঞ্চল গড়ে তোলার জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্পে স্বাক্ষর করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মালদ্বীপের মন্ত্রীদের অবমাননাকর মন্তব্য পর চীনের প্রতি এই আহ্বান ভারত এবং মালদ্বীপের মধ্যে একটি দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে বলে মনে করছেন, আন্তর্জাতিক কূটনীতিকরা। মুইজুর সরকার সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর পোস্টের জন্য তিনজন উপমন্ত্রীকে বরখাস্ত করেছে।

এর আগে মালদ্বীপ পর্যটন মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৩ ভারত মালদ্বীপের জন্য বৃহত্তম পর্যটন বাজার ছিল। মালদ্বীপে সর্বাধিক সংখ্যক দর্শনার্থী ছিল ভারতীয়। ২ লাখ ৯ হাজার ১৯৮ জন ভারতীয় পর্যটককে স্বাগত জানায় মালদ্বীপ। দ্বিতীয় স্থানে রাশিয়ার ২ লাখ ৯ হাজার ১৪৬ জন পর্যটক এবং চীনের ১ লাখ ৮৭ হাজার ১১৮ জন পর্যটককে স্বাগত জানিয়েছে মালদ্বীপ।

Tags: চীনভারতমালদ্বীপ
Previous Post

রোজ ওটস খেলে যে উপকার

Next Post

হারমোসো জানে সে মিথ্যা বলছে: রুবিয়ালেস

Next Post
ফুটবল খেলোয়াড় ও কোচের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

হারমোসো জানে সে মিথ্যা বলছে: রুবিয়ালেস

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, বিকেলে অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেলে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT