চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয়জন হারিয়ে মানুষ ছাড়াও শোক পালন করে যেসব প্রাণী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:03 অপরাহ্ন 26, জানুয়ারি 2025
in লাইফস্টাইল
A A
বনজঙ্গলে একজন মহিলা ও একটি বানর দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষাদকে দীর্ঘদিন ধরে মানবজীবনের বৈশিষ্ট্য বলেই মনে করা হচ্ছিল। কিন্তু এই ধারণা সঠিক নয়। অর্কা বা ঘাতক তিমি থেকে শুরু করে কাক পর্যন্ত অনেক পশুপাখিই তাদের সন্তান ও সঙ্গীর মৃত্যুতে শোক প্রকাশ করে।

সম্প্রতি এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটের একটি উপকূলের লোকজন। সৈকতের কাছেই চোখে পড়ে এক মা অর্কা (কিলার হোয়েল বা এক জাতীয় তিমি) তার মৃত নবজাতক সন্তানকে ক্রমাগত ঠেলে নিয়ে চলছে।

গবেষকদের কাছে ‘তালেকোয়া’ নামে পরিচিত ওই ঘাতক তিমি। তাকে এর আগেও একইভাবে শোক পালন করতে দেখেছিলেন সেন্টার ফর হোয়েল রিসার্চের কর্মকর্তারা।

সামুদ্রিক ডলফিন পানিতে উঠে আসছে, জল ছিটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৮ সালে আরেক নবজাতকের মৃত্যুর পর টানা ১৭ দিন ধরে তাকে ঠেলে নিয়ে শোক পালন করতে দেখা যায় তালেকোয়াকে। দিনে গড়ে ১২০ কিলোমিটার সাঁতরাতে পারে এই প্রজাতির তিমি। তবে তিমিই যে একমাত্র প্রজাতি যারা নিজেদের মৃত সন্তানের দেহ বহন করে শোক পালন করে, এমনটা নয়।

২০২১ সালে এডিনবার্গের চিড়িয়াখানার এক রিপোর্ট অনুযায়ী সেখানকার এক শিম্পাঞ্জি মৃত শিশুর জন্ম দেয়। লিয়ান নামে ওই শিম্পাঞ্জি এই ক্ষতি মেনে নিতে পারেনি, সে তার মৃত সন্তানকে ছাড়তেও চায়নি। চিড়িয়াখানার ভেতরেই সন্তানের মৃতদেহ কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সে।

‘বুদ্ধিমান’ হিসেবে বিবেচিত স্তন্যপায়ী প্রাণী ডলফিন ও বানরকেও একই ধরনের আচরণ করতে দেখা গিয়েছে।

কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ফিলসফি অফ কগনিটিভ সায়েন্সের বিশেষজ্ঞ গবেষক বেকি মিলার ব্যাখ্যা করেছেন, “প্রাণীদের এই আচরণকে শোকের দৃষ্টিভঙ্গি থেকে বিচার না করতে পারাটা কঠিন। মানুষ হিসেবে আমরা যখন কাছের কাউকে হারাই তখন যে কোনোভাবেই তাকে আঁকড়ে থাকতে চাই। প্রিয়জনের সঙ্গে বন্ধনটা ধরে রাখার যে আকুতি, মূলত এটাই এখানে স্পষ্ট হয়।”

মিজ মিলারের মতে, পশুপাখিদের ক্ষেত্রে বিষয়টা এমন নয় যে তাদের কোনো স্বজনের নড়াচড়া বন্ধ হয়ে গেছে এবং তারা মৃত্যুর বিষয়টা অনুধাবন করতে পারছে না।

বেকি মিলার ব্যাখ্যা করেন, “এই সব ক্ষেত্রে এমন একটা উত্তেজনার সৃষ্টি হয় যেটা থেকে পশুপাখিরা বেরিয়ে আসতে পারে না। যে ক্ষতির সম্মুখীন তারা হয়েছে সেটার সঙ্গে লড়াই করার চেষ্টা করছে, আবার অন্যদিকে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টাও চালাচ্ছে।”

Tags: শোক
Previous Post

র‌্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Next Post

ভারতকে কেবল ৬৫ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে কেবল ৬৫ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

নওগাঁয় কুয়াশাচ্ছন্ন সড়ক, একজন ব্যক্তি সাইকেল চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতে কাঁপছে নওগাঁ, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT