চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভাগ বিভাজনছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় যেসকল পরিবর্তন থাকছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:24 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
বাংলাদেশের শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী বছর (২০২৫ সালে) যারা নবম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তাদের জন্য বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ অব্যাহত রেখে নতুন পাঠ্যসূচি প্রণয়ন করা হবে। মাধ্যমিক শিক্ষায় আবারও বিভাগ বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সংশোধন আনা হবে পাঠ্যবইয়েও।

রোববার (১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী বছর (২০২৫ সালে) যারা নবম শ্রেণিতে উত্তীর্ণ হবে তারা আগের মতো নবম ও দশম মিলিয়ে দুই শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে ২০২৭ সালে এসএসসি ও সমমানের পরীক্ষা দেবে। এর মাধ্যমে জাতীয় শিক্ষাক্রমের ২০১২ সালের প্রচলিত রীতি পুনঃপ্রবর্তিত হচ্ছে।

জাতীয় শিক্ষাক্রম-২০২২ ও নতুন পুস্তক মুদ্রণ এবং চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা বিষয়ক পরিপত্রে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম-২০২২ এর বিষয়ে মাঠপর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় ওই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান। এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নির্দেশনা প্রদান করা হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত নতুন নির্দেশনায় যেসব গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে:
প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক-প্রাথমিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পাঠ্যপুস্তকের ধারাবাহিকতা বজায় রেখে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জণ করে মুদ্রণ করা হবে। শিক্ষণ ও মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন আনা হবে।

ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য, বর্তমানে ব্যবহৃত পাঠ্যবই ২০২৪ সালজুড়ে বহাল থাকবে। সংশোধিত পাঠ্যবই ২০২৫ সালে আসবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির প্রতিটির ছয়টি অসম্পন্ন বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম আর অনুষ্ঠিত হবে না। ২০২৪ সালের বার্ষিক পরীক্ষা সংশোধিত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে আগামী ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। নতুন মূল্যায়ন কাঠামো শীঘ্রই বিদ্যালয়গুলোতে বিতরণ করা হবে।

২০২৫ সালে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা (২০২৬ সালের অনুষ্ঠাতব্য পরীক্ষা) নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রাখা হবে। পাঠ্যক্রম সম্পন্ন করার জন্য পাঠ্যসূচির সংক্ষিপ্ত সংস্করণ প্রবর্তন করা হবে, যাতে তারা ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।

এছাড়া পরিপত্রে আরও বলা হয়- শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিদের সহযোগিতায় ২০২৫ সালের সংশোধিত পাঠ্যক্রমটি চূড়ান্ত করা হবে, যা ২০২৬ সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর হবে।

Tags: শিক্ষা পদ্ধতিশিক্ষা মন্ত্রণালয়
Previous Post

শিক্ষা পদ্ধতি সংস্কারে চীনের সঙ্গে কাজ করার আশাবাদ শিক্ষা উপদেষ্টার

Next Post

বন্যায় এখন পর্যন্ত ৬৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৫১ লাখ মানুষ

Next Post
শেরপুরে উজানের পাহাড়ি ঢলে নিন্মাঞ্চলের গ্রাম প্লাবিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যায় এখন পর্যন্ত ৬৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৫১ লাখ মানুষ

আলোকস্বল্পতায় খেলা বন্ধ, বাংলাদেশ জিততে দরকার আরও ১৪৩ রান. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকস্বল্পতায় খেলা বন্ধ, জিততে বাংলাদেশের দরকার আর ১৪৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT