চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস-ট্রাকের চাপায় দুই ভাইসহ নিহত ৪

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
9:14 অপরাহ্ন 01, আগস্ট 2024
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ও নিহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের ডোমরাকান্দি এলাকায় বাস ও ট্রাকের চাপায় অটোরিকশা যাত্রী আপন দুই ভাইসহ ৪জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১জন।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যার দিকে ডোমরাকান্দির একটি হোটেলের সামনে এ ঘটনা।

নিহতরা হলেন, বশার শেখ (৪০), খায়ের শেখ (৩৫), হাসান শেখ (২৮) এবং ইয়ার আলী (৪০)। এর মধ্যে বশার শেখ ও খায়ের শেখ আপন ভাই। এদের সকলের বাড়ী মুকসুদপুর উপজেলার বিশ্বম্ভরদী গ্রামে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ হেল বাকী ও মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম জানান, সাকুরা পরিবহন নামে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ডোমরাকান্দি এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশা যাত্রী আপন দুই ভাই বশার শেখ ও খায়ের শেখ ঘটনাস্থলে নিহত হন ও হাসান শেখ এবং ইয়ার আলীসহ ৩জন গুরুতর আহত হন। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।

নিহতদের মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম।

Tags: গোপালগঞ্জট্রাকনিহতবাস
Previous Post

বিনা বিচারে যারা আটক আছে, ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

Next Post

আইনশৃঙ্খলা বাহিনীর সব প্রতিষ্ঠান প্রতারণার আশ্রয় নিয়েছে: ড. ইফতেখারুজ্জামান

Next Post
জনপ্রিয় রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা গণসমাবেশে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনশৃঙ্খলা বাহিনীর সব প্রতিষ্ঠান প্রতারণার আশ্রয় নিয়েছে: ড. ইফতেখারুজ্জামান

প্যারিসে সেমিতে আলকারাজের খুশি খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিসে সেমিতে আলকারাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT