চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনোয়ার ডিউরারুফ-বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ’র চুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2024
in বাংলাদেশ
A A
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আনোয়ার ডিউরারুফ ও অন্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অত্যাধুনিক এবং সাশ্রয়ী ইন্ডাস্ট্রিয়াল রুফিং সল্যুশন প্রদানকারী আনোয়ার ডিউরারুফ সম্প্রতি বাংলাদেশের সর্বপ্রথম ইলেকট্রিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ এর সাথে চুক্তি সম্পন্ন হয়েছে।

এর ফলে আনোয়ার ডিউরারুফ- এর নতুন আরো একটি মাইলফলক যুক্ত হলো। সম্পাদিত চুক্তির আওতায় বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের ফ্যাক্টরির শেড নির্মাণে আনোয়ার ডিউরারুফ ব্যবহৃত হবে।

বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড -এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ -এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ আর হোসেন এবং বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড- এর চেয়ারম্যান এ মান্নান খান আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর সম্পর্কে ওয়াইজ আর হোসেন বলেন, ‘বাংলাদেশ অটোমোবাইল সেক্টরের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত। এই চুক্তি বাংলাদেশের শিল্পখাতে দক্ষতা বৃদ্ধিতে উদ্ভাবনী সমাধান প্রদানে আমাদের অঙ্গীকারের প্রতিফলন।’

বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড -এর চেয়ারম্যান এ মান্নান খান বলেন, ‘ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অত্যাধুনিক সমাধান অতি গুরুত্বপূর্ণ যা শিল্পদক্ষতা এবং স্থায়িত্ব বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। এক্ষেত্রে আনোয়ার ডিউরারুফ এর প্রয়োজনীয়তা অপরিসীম।’

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর বিল্ডিং মেটেরিয়ালস ডিভিশন -এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গাজী মাহফুজুর রহমান, কনসালটেন্ট মোসাদ্দিক হোসেন এবং হেড অব বিজনেস ডিউরারুফ জনাব সঞ্জয় কুমার বালা, ম্যানেজার মুরাদ-উল মুমিনিন এবং বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান, প্রজেক্ট ম্যানেজার মো. আব্দুস সামাদ।

Tags: চুক্তি স্বাক্ষরবাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ
Previous Post

ফুল নিয়ে মেট্রোরেলে উঠতে নিষেধ

Next Post

কর্মীবান্ধব পরিবেশ তৈরিতে ‘ডে কেয়ার’ সুবিধা চালু ব্র্যাক ইউনিভার্সিটির

Next Post
বৃক্ষরোপণ ও শিশুদের সাথে আনন্দময় অনুষ্ঠান, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মীবান্ধব পরিবেশ তৈরিতে 'ডে কেয়ার' সুবিধা চালু ব্র্যাক ইউনিভার্সিটির

ঢাকা কলেজে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বন্যাকে সংবর্ধনা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মশ্রী পুরস্কারে ভূষিত বন্যাকে সংবর্ধনা দিয়েছে ঢাকা কলেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT