চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন হতাশা ও মাদকে আসক্ত হয়ে পড়েছিলেন অনুরাগ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 22, নভেম্বর 2023
in বিনোদন
A A
আত্মবিশ্বাসী যুবক পুলের পাশে দাঁড়িয়ে, প্রকৃতি ব্যাকড্রপে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ তিন দশক পার করে ফেলেছেন বলিউডের অন্যতম নামজাদা পরিচালক অনুরাগ ক্যাশপ। তিনি শুধু নিজেকে একজন পরিচালকই নন চিত্রনাট্যকার, সংলাপ লেখক এবং প্রযোজক হিসাবেও প্রতিষ্ঠিত করেছেন। বলিউড ছাড়িয়ে তাকে এখন চেনেন আন্তর্জাতিক অঙ্গনের অনেকেই।

কিন্তু সেই পরিচালকই নাকি এক সময় তলিয়ে গিয়েছিলেন হতাশার অন্ধকারে। অবসাদ এমন ঘিরে ধরেছিল তাকে যে, মদে আসক্ত হয়ে স্বাস্থ্যের অবনতিও হয়েছিল তার। এমনকি পর পর দু’বার হার্ট অ্যাটাকও নাকি হয়েছিল তার। সম্প্রতি এক সাক্ষাতকারে এ প্রসঙ্গেই মুখ খুলেছেন এই পরিচালক।

অনুরাগ জানান, ‘ম্যাক্সিমাম সিটি’ সিরিজ বানানোর পরে সেই সিরিজ মুক্তির চুক্তি থেকে সরেছিল এক নামজাদা ওটিটি প্ল্যাটফর্ম। অনুরাগ বলেন, ‘‘আমার জীবনের শ্রেষ্ঠ কাজ ছিল ‘ম্যাক্সিমাম সিটি’। আমি ওই সিরিজের কাজে নিজের সবটুকু ঢেলে দিয়েছিলাম। তারপর জানতে পারি, সিরিজটাই মুক্তি পাবে না। আমি হতাশায় পাগল হয়ে গিয়েছিলাম।’’

শুধু তাই-ই নয়, সাইফ আলি খান অভিনীত ওয়েব ফিল্ম ‘তাণ্ডব’ নিয়েও বিতর্ক জেঁকে ধরেছিল তাকে। ‘অলমোস্ট পেয়ার উইথ ডিজে মহব্বত’ ছবির কাজ পিছিয়ে গিয়েছিল অতিমারি ও লকডাউনের কারণে।

অনুরাগ জানান, সেই সময় অবসাদের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। মদে আসক্ত হয়ে পড়ার কারণে স্বাস্থ্যের অবনতিও হয়েছিল। এমনকি একাধিকবার রিহ্যাবেও যেতে হয়েছিল তাকে। সেই সময় এক বার নয়, দু’বার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ খ্যাত এই পরিচালক।

কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে অনুরাগ জানান, কয়েক বছর আগে বিভিন্ন কারণে বলিউডে প্রায় দমবন্ধ হয়ে এসেছিল তার। নেতিবাচক চিন্তাভাবনার জেরে সেই পরিস্থিতি থেকে বেরোনোর পথ খুঁজছিলেন তিনি।

অনুরাগ জানান, সেই সময় দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে তার কাছে প্রস্তাবও এসেছিল ছবি বানানোর। তামিল, মালায়ালাম ইন্ডাস্ট্রিতে ছবি বানানোর সুযোগও পেয়েছিলেন তিনি। শুধু তাই নয়, একাধিক দেশের চলচ্চিত্র উৎসবের চেনা মুখ হওয়ার কারণে জার্মান ও ফরাসি বন্ধুদের তরফে একই রকম প্রস্তাব পেয়েছিলেন তিনি। তা সত্ত্বেও বলিউড ছেড়ে যাননি অনুরাগ।

অনুরাগের মতে অন্য ভাষায় ছবি তৈরির কথা ভাবতে গিয়ে তিনি উপলব্ধি করেন হিন্দি ভাষায় ও সেই সংস্কৃতিতে তার যতটা দখল অন্যান্য কোন ভাষায় ও সংস্কৃতিতে সেই দখল নেই তার। তাহলে কীভাবে সেখানকার সঙ্গে সামঞ্জস্য রেখে ছবি বানাবেন তিনি? এই ভাবনা থেকেই বলিউড ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন অনুরাগ। তবে এখন এসব ঝুটঝামেলা থেকে অনেক দূরে থাকেন তিনি। নেতিবাচক চিন্তাভাবনায় আমল না দিয়ে এখন শুধু সিনেমা বানানোতে মন দিয়েছেন তিনি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: পরিচালকবলিউডসিনেমা
Previous Post

বিয়েতে মিষ্টি নিয়ে মারামারি, আহত ৬

Next Post

বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক ২৪ নভেম্বর

Next Post
বাংলাদেশের পররাষ্ট্র সচিবের ছবি, বৈঠকের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক ২৪ নভেম্বর

নেটদুনিয়ায় হইচই সৃষ্টি করেছে দামাল ট্রেলার. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে চলচ্চিত্র উৎসবে ‘দামাল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT