চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে, কোথায় বসছে অনুপম-প্রস্মিতার বিয়ের আসর?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
বিয়ের অনুষ্ঠানে অনুপম ও প্রস্মিতা, উচ্ছ্বাসে ভরা মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

পরম-পিয়ার মতোই অনুপম-প্রস্মিতা প্রেমের গুঞ্জন নিয়ে কানাঘুষো চলছিল বেশ অনেকদিন ধরে। সেই গুঞ্জনকে সত্যি করেই আগামী ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের তারকা শিল্পী জুটি। ইতোমধ্যেই নিজেদের বিয়ের খবর স্বীকার করেছেন অনুপম-প্রস্মিতা।

জানা গেছে, গানের সূত্র ধরেই আলাপ তাদের। প্রস্মিতার কথা বলতে গিয়ে অনুপম আনন্দবাজারকে জানান, ‘আমাদের একটা গানের দল রয়েছে, সেখানে সহকর্মীদের যেভাবে চিনতাম, ওকেও (প্রস্মিতা) সেভাবেই চিনতাম। বিচ্ছেদের পরই সম্পর্কটা এগায়। আর বিয়ের কথা অতি সম্প্রতি ভেবেছি। আমরা দুজনেই বিয়েতে বিশ্বাসী’।

এদিকে প্রস্মিতা বলেন, ‘গত ১ বছর হল আমাদের সম্পর্কটা গড়ে উঠেছে। আমাদের একে অপরকে ভালোই লাগত। তাই ভাবলাম, বিয়ের কথা ভাবা যেতে পারে। আমার পরিবার এই বিয়েটা খোলা মনেই নিয়েছে। একা বিয়ের সিদ্ধান্ত নেওয়া যায় না। দুই পরিবার মিলেই বিয়ের ঠিক করেছেন।’

জানা গেছে, খুব ছিমছাম ভাবে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে বসবে অনুপম-প্রস্মিতার বিয়ের আসর। বিয়েতে অনুপম রায় পরবেন লোপামুদ্রা মিত্রের ডিজাইন করা পাঞ্জাবি। আর প্রস্মিতা পরবেন বেনারসি। বিয়ের এই জুটির পরিবার, খুব কাছের আত্মীয়, বন্ধুরাই আমন্ত্রিত থাকবেন। টলিউড ইন্ডাস্ট্রি থেকে অতিথির তালিকায় রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, জয় সরকার, লোপামুদ্রা মিত্র, সৃজিত মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। হবু দম্পতির পছন্দ অনুসারে বিয়ের মেনুতে থাকছে বাঙালি খাবার।

এই নিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনুপম রায়। প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহপাঠীকে বিয়ে, দ্বিতীয়বার পিয়া চক্রবর্তীকে বিয়ে, আর এবার প্রস্মিতা হতে চলেছেন অনুপমের তৃতীয় স্ত্রী।

অন্যদিনে প্রস্মিতা পালের এটা দ্বিতীয় বিয়ে। প্রথমবার শৌনক নামে এক চিকিৎসককে বিয়ে করেছিলেন প্রস্মিতা। তবে ৪ মাসের মাথায় সেই বিয়ে ভেঙে যায়।- হিন্দুস্থান টাইমস বাংলা

Tags: অনুপম রায়অনুপম-প্রস্মিতাপ্রস্মিতা পালবিয়ে
Previous Post

সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দিতেই হবে ১৫ শতাংশ ট্যাক্স

Next Post

মেয়েদের অস্ট্রেলিয়া সিরিজের ক্যাম্প খুলনায়, ম্যাচ মিরপুরে

Next Post
অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার ব্যাটিং করছে, বাংলাদেশি ফিল্ডার ডিফেন্স করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের অস্ট্রেলিয়া সিরিজের ক্যাম্প খুলনায়, ম্যাচ মিরপুরে

দুর্ঘটনায় আহত ভোজপুরি অভিনেত্রী ও তার সহকর্মী, নিহত ৯. Channel i News - চ্যানেল আই নিউজ

মর্মান্তিক দুর্ঘটনা, ভোজপুরি অভিনেত্রী সহ নিহত ৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT