চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে জমলো না সালমানের ‘অন্তিম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 27, নভেম্বর 2021
in বিনোদন
A A
অন্তিম সিনেমার পোস্টার যেখানে সালমান খান ও অন্য অভিনেত্রীকে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (২৭ নভেম্বর) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি  ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। মুক্তির প্রথম দিনে যার আয় ছিল ৪.৫০ কোটি রুপি!

একই দিনে মুক্তি পাওয়া জন আব্রাহাম অভিনীত ছবি ‘সত্যমেব জয়তে ২’ ছবিটির আয়ের তুলনায় ক্ষাণিকটা বেশি হলেও সালমানের ছবি হিসেবে এতো কম আয় প্রত্যাশা করেনি কেউ। অন্তত চলচ্চিত্র বিশ্লেষকদের প্রত্যাশার পারদ ছিলো একটু উপরে!

৪৫ কোটি রুপি বাজেটের ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিটি মুক্তি পেয়েছে ভারতের প্রায় ৩২০০ সিনেমা হলে। হিন্দি ছাড়াও এটি তামিল, তেলেগু, কন্নড় এবং ওড়িয়া ভাষায় মুক্তি পেয়েছে।

এদিকে সালমানের ‘অন্তিম’ ছবিকে আশি-নব্বইয়ের দশকের ছবির সাথে তুলনা করেছেন চলচ্চিত্র সমালোচক কেআরকে। শুধু তাই নয় ছবিটির সংলাপ ও গান গুলোকেও জঘন্য বলেছেন তিনি।

এছাড়াও অভিনয়ের কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, দুই মুখ‍্য অভিনেতা হয়তো প্রতিযোগিতা করছিলেন যে কে কত খারাপ অভিনয় করতে পারেন।

শেষে কেআরকে বলেন, “যদি এই ছবি করোনা আক্রান্ত কেউকে দেখানো যায় তাহলে করোনা নিজেই তাকে ছেড়ে পালিয়ে যাবে।” সালমানের ছবিকে ‘অত‍্যাচার’ বলে দাবি করে স্বঘোষিত এই চলচ্চিত্র সমালোচক সকলের উদ্দেশে পরামর্শ দেন, নিজের সময় ও টাকা বাঁচাতে হলে এই ছবি হলে গিয়ে না দেখাই ভাল।

২০১৮ সালে মুক্তি পাওয়া মারাঠি ভাষার ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ সিনেমা অবলম্বনে নির্মিত হয়েছে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিটি। সিনেমাটিতে একজন দুঃসাহসী শিখ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেছে সালামানকে। অন্যদিকে, একজন কুখ্যাত গ্যাংস্টারের ভূমিকায় আছেন আয়ুশ শর্মা। সিনেমাটির পরিচালনা করেছেন মহেশ মাঞ্জরেকর।

Tags: অন্তিমআয়ুশ শর্মাকন্নড়তামিলতেলেগুবলিউডসত্যমেব জয়তেসালমান খানসিনেমা
Previous Post

সড়কে শৃঙ্খলা ফেরাতে না পারলে উন্নয়ন ম্লান হয়ে যাবে: কাদের

Next Post

করোনাক্রান্ত হয়ে হাসপাতালে রহমত আলী-জলি দম্পতি

Next Post
করোনাক্রান্ত হয়ে হাসপাতালে রহমত আলী-জলি দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাক্রান্ত হয়ে হাসপাতালে রহমত আলী-জলি দম্পতি

খুলনায় ব্রি ৭৬ ও ৮৭ ধানের বাম্পার ফলনের ক্ষেত. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় ব্রি ৭৬ ও ৮৭ জাতের ধান চাষে বাম্পার ফলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT