চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ সাকিবের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 অপরাহ্ন 25, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান হাসিমুখে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান ব্যাট-বলের পারফরম্যান্সে একের পর এক ইতিহাস গড়ে চলেছেন। বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার টি-টুয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেট ও ৭ হাজার রানের ‘ডাবল’ স্পর্শ করছেন। এগিয়েছেন আরও এক রেকর্ডের দিকে। রেকর্ডটি ম্যান অব দ্য ম্যাচের।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) রোববার অ্যান্টিগা অ্যান্ড বারবুডার হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন ৩৮ বর্ষী সাকিব। প্রথম ওভারে রিজওয়ানকে ফেরানোর পর নিজের পরের ওভারে তুলে নেন আরও দুই উইকেট। ফেরান কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসিকে। তাতে সাকিবের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৫০২টিতে। ব্যাট হাতে ১৮ বলে করেন ২৫ রান। ম্যাচসেরার পুরস্কারটাও ওঠে সাকিবের হাতে।

টি-টুয়েন্টি ক্রিকেটে এ নিয়ে ৪৪ বার ম্যান অব দ্য ম্যাচ হলেন সাকিব।  ধরে ফেললেন আন্দ্রে রাসেলকে। ১০৭ ম্যাচ কম খেলেই ছুঁয়ে ফেললেন ক্যারিবীয় তারকাকে। সাকিব খেলেছেন ৪৫৭ ম্যাচ এবং রাসেল ৫৬৪টি।

রশিদ খান ও শোয়েব মালিককেও ছাড়িয়ে গেছেন সাকিব কম ম্যাচ খেলেই। ৪৮৭ ম্যাচ খেলে আফগান লেগ স্পিনার রশিদ ম্যাচসেরা হয়েছেন ৪৩ বার, পাকিস্তানি অলরাউন্ডার মালিক ৪৩ বার সেরা হয়েছেন ৫৫৭ ম্যাচ খেলে।

সাকিবের ঠিক ওপরে এখন অ্যালেক্স হেলস। ৫০৬ ম্যাচ খেলে ৪৫ বার ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন ইংলিশ ব্যাটার। ৭১০ ম্যাচ খেলে ৪৭ বার সেরা হয়েছেন কাইরেন পোলার্ড। হেলস ও পোলার্ড খেলছেন এবারের সিপিএলে। ম্যাচসেরার রেকর্ডে নিজেদের আরও এগিয়ে নেয়ার সুযোগ তাদের আছে।

৪৮৬ ম্যাচ খেলে ৪৮ বার সেরা হয়ে রেকর্ডের দুইয়ে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনিও খেলছেন এবং এই কীর্তিতে এগিয়ে নেয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে ক্রিস গেইলের ক্যারিয়ার শেষ। আপাতত সবাইকে ছাড়িয়ে বেশকিছুটা এগিয়ে আছেন তিনি। ৬০ বার ম্যাচসেরা হয়েছেন তিনি ৪৬৩ ম্যাচ খেলেই। ম্যাক্সওয়েল-সাকিবদের সামনে রয়েছে গেইলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ।

সিপিএলে প্রথম পাঁচ ম্যাচ মিলিয়ে চার ইনিংসে ৫ ওভার বোলিংয়ের সুযোগ পান সাকিব। যেখানে নিতে পারেন শুধু ১ উইকেট। ক্রমেই বাড়তে থাকে ৫০০ উইকেটের অপেক্ষা। ৫০০ ও ৭ হাজার রানের ‘ডাবল’ স্পর্শ করে সাকিব বলেছেন, ‘এই অর্জনের পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। মাইলফলক স্পর্শ করতে পেরে আমি খুব খুশি। লম্বা ক্যারিয়ারে, যা অর্জন করতে পেরেছি, আমি খুশি।’

‘গত কয়েক ম্যাচে আমি বেশি বোলিং করতে পারিনি। তাই কিছুটা নার্ভাস ছিলাম। পাশাপাশি খুব বেশি ওভার বোলিং না পাওয়ায় কিছুটা নেতিবাচকতাও কাজ করছিল। কারণ সাধারণত আমি আরও বেশি বোলিং করি। তবে এটা পুরোটা দলের জন্য। যখনই আমার সুযোগ আসবে, অবদান রাখার চেষ্টা করব।’

সাকিবের সঙ্গে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আছে পরিবারের সদস্যরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই স্ত্রী ও তিন সন্তানের সঙ্গে ছবি পোস্ট করছেন অভিজ্ঞ অলরাউন্ডার। তার মতে, পরিবার কাছে থাকলে অনেককিছু সহজ হয়ে যায়।

‘পরিবার সবসময়ই আমার সঙ্গে বিভিন্ন জায়গায় যেত। তবে তিন সন্তান নিয়ে, তাদের স্কুলের কারণে কঠিন হয়ে গেছে। তাদের এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে। তাই এখানে এসে থাকতে পারছে। এটি ভালো ব্যাপার। যখন বয়স বাড়তে থাকে, তখন পরিবার পাশে থাকলে অনেক স্বস্তি কাজ করে।’

Tags: অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসলিড স্পোর্টসসাকিবসিপিএলসেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস
Previous Post

সংসদীয় আসনের খসড়া সীমানার ওপর দাবি-আপত্তি নিয়ে ইসিতে শুনানি চলছে

Next Post

রাজনৈতিক দলগুলোর অনাস্থায় সংস্কারের কাজ ঠিকভাবে এগোয়নি: তথ্য উপদেষ্টা

Next Post
মাহফুজ আলমের ছবি, হালকা পেছনের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দলগুলোর অনাস্থায় সংস্কারের কাজ ঠিকভাবে এগোয়নি: তথ্য উপদেষ্টা

স্মার্টফোনে ছবি তোলা দম্পতি, সমুদ্রের পাশে বসে পর্যটন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবার পাশে থাকলে অনেক স্বস্তি কাজ করে: সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT