চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৩ সালে হলিউড মাতাবে যে ছবিগুলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 01, জানুয়ারি 2023
in বিনোদন
A A
ছবিগুলোর মধ্যে হলিউডের নতুন সিনেমার চরিত্র ও দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বছর সিনেমাপ্রেমীদের কাছে এক পছন্দের বছর হতে চলেছে কারণ মার্টিন স্করসিস, ডেভিড ফিঞ্চার, ক্রিস্টোফার নোলানের, গ্রেটা গারউইগের মতো নামী নির্মাতার ছবি আসছে। আসবে একাধিক জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সিকুয়েলও। দেখে নেয়া যাক এবছর মুক্তির অপেক্ষায় থাকা সবচেয়ে প্রতীক্ষিত কয়েকটি সিনেমার নাম।

দ্য কিলার: অ্যালেক্সিস নোলেন্টের লেখা ফরাসী উপন্যাস অবলম্বনে তৈরি ‘দ্য কিলার’ পরিচালনা করেছেন ডেভিড ফিঞ্চার। ছবিতে অভিনয় করেছেন মাইকেল ফ্যাসবেন্ডার ও টিলডা সুইনটন।

বারবি: ‘পারফেক্ট’ না হওয়ায় বারবিল্যান্ড থেকে বহিষ্কার করা হয় এক বারবিকে। এরপর সুখ খুঁজতে মানুষের মাঝে যায় সেই বারবি। ছবিটি পরিচালনা করেছেন গ্রেটা গারউইগ। ২১ জুলাই মুক্তি পাবে ছবিটি।

ডুন পার্ট টু: হলিউডের জনপ্রিয় সিনেমা ‘ডুন ’। আমেরিকান লেখক ফ্রাঙ্ক হারবার্টের একই নামের সায়েন্স ফিকশন সিরিজ অবলম্বনে নির্মিত এটি। ভবিষ্যৎ মহাবিশ্বের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমার সিকুয়েল আসছে এবছর।

গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি ট্রেলার ভলিউম ৩: জেমস গান পরিচালিত মার্ভেলের গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাটিতে ক্রিস প্র্যাট পিটার কুইল হিসাবে ফিরে আসবেন। একটি নতুন মিশনে দেখা যাবে তারকাদের। ছবিটি মুক্তি পাবে ৫ মে।

স্পাইডার ম্যান অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স: অ্যানিমেটেড সুপারহিরো ফিল্ম স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স। ছবিটি পরিচালনা করেছেন জোকিম ডস সান্তোস। ২ জুন মুক্তি পাবে এই ছবি।

কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন: মার্টিন স্করসিস-এর ছবি ‘‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’। ছবিতে থাকছেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং রবার্ট ডি নিরো। ১৯২০ এর দশকের কাহিনী দেখানো হবে ছবিটিতে। ছবির কাহিনী ডেভিড গ্রান-এর নিউইয়র্ক টাইমসের সর্বাধিক বিক্রিত বইয়ের উপর ভিত্তি করে নির্মিত হবে। ওসেজ ন্যাশন হত্যাকারীদের দেখানো হবে যারা তেল আবিষ্কার হওয়ার পরে একে একে নেটিভ আমেরিকান উপজাতিদের হত্যা করেছিলো। এই খুনিরা এফবিআইয়ের নজরে আসে এবং তদন্ত শুরু হয়। চলতি বছরের মে মাসে মুক্তি পাবে ছবিটি।

ওপেনহেইমার: ক্রিস্টোফার নোলানের ছবি ‘ওপেনহেইমার’-এ অভিনয় করবেন ম্যাট ডেমন ও রবার্ট ডাউনি জুনিয়র। পুলিৎজার জয় করে নেয়া বই ‘আমেরিকান প্রমেথিউস: দ্য ট্রায়াফ এবং ট্র্যাজেডি অব জে রবার্ট ওপেনহেইমার’ অবলম্বনে তৈরি করা হবে এই ছবির চিত্রনাট্য। ‘পারমাণবিক বোমার জনক’ বলা হয় জে রবার্ট ওপেনহেইমারকে। ‘ওপেনহেইমার’ ছবিটি তাকে নিয়েই। তবে এটি বায়োপিক নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। ২০২৩ সালের ২১ জুলাই মুক্তি পাবে ‘ওপেনহেইমার’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: ২০২৩ওপেনহেইমারডুনদ্য কিলারবারবিলিড বিনোদনহলিউড
Previous Post

আতশবাজি ও হরেক রকম ফানুস উড়িয়ে বর্ষবরণ

Next Post

মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী বাণিজ্য মেলার উদ্বোধন করছেন, উপস্থিত জনতা ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীরা বই উৎসবে অংশগ্রহণ করে আনন্দিত ও উচ্ছ্বসিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা সারা দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT