চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুরুল হক নুরসহ ২৯ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা

দানিয়েল সুজিত বোস by দানিয়েল সুজিত বোস
2:39 অপরাহ্ন 25, মার্চ 2025
in - সেমি লিড, খুলনা, জনপদ, রাজনীতি
A A
বিক্ষোভ মিছিলের জন্য প্রস্তুত ছাত্র আন্দোলনের ব্যানার ও পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারধরের অভিযোগে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরসহ ২৯ নেতার বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাত ৯টায় খুলনা থানায় এ মামলা হয়।

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির নেতাকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে গণঅধিকার পরিষদের আরো ৪ নেতার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। অন্যদিকে গণঅধিকার পরিষদের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

জানা যায়, নগরীর শান্তিধাম মোড়ে পঞ্চবিথি ক্লাব দখলে করে গণধিকার পরিষদ খুলনা মহানগর অফিসের সাইনবোর্ড টানানো হয়। সেখানে স্থানীয় জনগনকে আটকিয়ে রেখে জোর করে চাঁদা আদায়সহ নানা অসামাজিক কার্যক্রম চলে। এ বিষয়টি স্থানীয়রা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের কাছে অভিযোগ করে। গেল ১৮ মার্চ রাতে ছাত্রনেতারা পঞ্চবিথী ক্লাবের সামনে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে গণধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে সেনাবাহিনী ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় উভয় গ্রুপের ২০/২৫ জন আহত হয়। এ ঘটনায় ২০ মার্চ গণঅধিকার পরিষদের গণঅধিকার পরিষদের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ রাশেদুল ইসলাম বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক ও খুলা জেলা কমিটির সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পিসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

অন্যদিকে একই ঘটনায় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূরুল হক নূর, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ রাশেদুল ইসলামসহ ২৯ নেতার বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা হয়। সোমবার রাত ৯টায় খুলনা থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সদস্য মো. নাঈম হাওলাদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এছাড়া এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির নেতাকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে গণঅধিকার পরিষদের আরো ৪ নেতার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। সোমবার রাত ৯টায় জাতীয় নাগরিক পার্টির সদস্য শেখ সাকিব আহম্মেদ বাদী হয়ে খুলনা থানা এ মামলা করেন।

এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, দুই পক্ষেরই পৃথক ৩ মামলা হয়েছে। মামলার তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Tags: জাতীয় নাগরিক পার্টিনুরুল হক নুরবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
Previous Post

এক সচিবকে ওএসডি, পদোন্নতি বঞ্চিত আরেকজনকে পদায়ন

Next Post

শুরু হচ্ছে পাইপলাইনে চট্টগ্রাম-ঢাকায় তেল সরবরাহ, বছরে সাশ্রয় ২৩৬ কোটি

Next Post
চট্টগ্রাম-ঢাকায় তেল সরবরাহের পাইপলাইন, বাংলাদেশে জ্বালানি উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হচ্ছে পাইপলাইনে চট্টগ্রাম-ঢাকায় তেল সরবরাহ, বছরে সাশ্রয় ২৩৬ কোটি

স্টারলিংক লোগো মহাকাশের পটভূমিতে, আকাশে আলোর রেখা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে বাণিজ্যিকভাবে স্টারলিংক চালুর নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT