চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে এআই, অ্যানথ্রপিকের সতর্কবার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:51 অপরাহ্ন 06, জুন 2026
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
অ্যানথ্রপিকের বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য তথ্যচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মানুষ ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ হারাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে বিশ্বের বড় এআই প্রতিষ্ঠানগুলোকে উন্নয়ন কাজ সাময়িকভাবে থামানোর বা ধীর করার আহ্বান জানিয়েছে, মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কোম্পানিটি বলছে, এআই প্রযুক্তি খুব দ্রুত উন্নত হচ্ছে। ভবিষ্যতে এটি এতটাই শক্তিশালী হয়ে উঠতে পারে যে মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।

অ্যানথ্রপিক জানিয়েছে, প্রয়োজন হলে এআই উন্নয়ন ধীর করা বা সাময়িকভাবে থামানোর একটি ব্যবস্থা থাকা উচিত। এতে বিশ্ব নিরাপদ থাকবে এবং প্রযুক্তির ঝুঁকি কমবে।

অন্যদিকে ওপেনএআই বলেছে, এআই নিয়ন্ত্রণের সিদ্ধান্ত কোনো একটি কোম্পানির হাতে থাকা উচিত নয়। বরং সরকারগুলো মিলেই নিয়ম তৈরি করা উচিত।

অ্যানথ্রপিকের মতে, ভবিষ্যতে এআই এমনভাবে উন্নত হতে পারে যে এটি নিজেই নিজের নতুন সংস্করণ তৈরি করতে পারবে। এটাকে বলা হয় পুনরাবৃত্তিমূলক আত্ম-উন্নয়ন।

এতে বড় সুবিধা যেমন আসতে পারে চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নতি তেমনি বড় ঝুঁকিও রয়েছে, বিশেষ করে মানুষের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা।

কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, এআই ব্যবহার করে এমন ভাইরাস বা “কৃমি এআই” তৈরি করা সম্ভব, যা নিজে নিজে ছড়িয়ে পড়তে পারে এবং নেটওয়ার্কে বড় ধরনের আক্রমণ করতে পারে।

গবেষকরা বলছেন, এখন শুধু বড় এআই নয়, সাধারণ ও সহজে পাওয়া এআই টুলও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

অ্যানথ্রপিক বলছে, বিশ্বের সব বড় এআই ল্যাব যদি একসাথে কাজ করে, তাহলে উন্নয়ন সাময়িকভাবে থামানো বা ধীর করা সম্ভব হবে এবং সবাই নিয়ম মানছে কি না সেটাও যাচাই করা যাবে।

এর আগেও অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ এআই উন্নয়ন কিছু সময়ের জন্য থামানোর কথা বলেছেন। তবে বাস্তবে এখনো বড় কোনো সিদ্ধান্ত হয়নি।

এআই দ্রুত উন্নত হচ্ছে, তাই একদিকে যেমন নতুন সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে। অ্যানথ্রপিক বলছে, এখনই সতর্ক না হলে ভবিষ্যতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

Tags: এআইএআই উন্নয়নকৃত্রিম বুদ্ধিমত্তাযুক্তরাষ্ট্র
Previous Post

যে ভাইদের মানুষ করলেন, তারাই কেড়ে নিতে চায় ভিটেমাটি

Next Post

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা সেলিম কুমার

Next Post
অভিনেতা সেলিম কুমার জীবনের শেষ পর্যায়ে, ভাবুক মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা সেলিম কুমার

ভারত ও বাংলাদেশের পক্ষে পদ্মা সেতু ও ব্যারেজের বিতর্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফারাক্কার পক্ষে থাকলেও ভারত কেন পদ্মা ব্যারেজের বিপক্ষে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT