চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের সকালে চ্যানেল আইয়ে শাকিবের ‘অন্তরাত্মা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:09 পূর্বাহ্ন 21, মার্চ 2026
in বিনোদন
A A
শাকিব খান ও অন্য একজন অভিনেতা ঘোড়ার saddle এ বসে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল ফিতরেও হচ্ছে না ব্যতিক্রম।

এই ঈদে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার! তারমধ্যে অন্যতম শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’!

গেল বছরে বড়পর্দায় মুক্তি পাওয়া এই সিনেমাটি বছর ঘুরে দর্শক এবার ছোটপর্দায় দেখতে পারবেন। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদুল ফিতরের আয়োজনে শনিবার (২১ মার্চ) ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে ‘অন্তরাত্মা’ সিনেমার।

ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অন্তরাত্মা’ হলো প্রেম-ভালোবাসা ও ষড়যন্ত্রে ঘেরা এক সিনেমা। ছবির কাহিনি লিখেছেন প্রযোজক সোহানী হোসেন, যিনি আগে ‘সত্তা’ সিনেমা প্রযোজনা করেছিলেন। চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ।

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। এছাড়াও অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, আল মামুন, এস এম মহসিন, ঝুনা চৌধুরী, মাসুম বাশার প্রমুখ।

সিনেমার সংগীতে রয়েছে একাধিক শ্রোতাপ্রিয় গান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ালের কণ্ঠে ‘অন্তরাত্মা’র টাইটেল গান। এ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর-সংগীত করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। এ গান দিয়েই দ্বিতীয়বারের মতো বাংলাদেশি সিনেমায় কণ্ঠ দিলেন জুবিন নটিয়াল।

Tags: অন্তরাত্মাঅভিনয়চ্যানেল আইলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

Next Post

রাফী বললেন ‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’!

Next Post

রাফী বললেন 'উদ্বিগ্ন হওয়ার কিছু নেই'!

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT