চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকানরা একে অপরের শত্রু নয়, বন্ধু: বাইডেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 পূর্বাহ্ন 15, জুলাই 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেন ও ট্রাম্পের ছবি, মার্কিন রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু তা-ই নয়, দেশবাসীকে শান্ত এবং ঐক্য থাকার আহ্বানও জানান জো বাইডেন। তিনি বলেছেন: আমেরিকানরা একে অপরের শত্রু নয়, বন্ধু। যতই মতবিরোধ থাকুক না কেন। বুলেট দিয়ে নয়, মতপার্থক্যের জবাব ব্যালট বক্সে দিন।

সোমবার (১৫ জুলাই) দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন এসব কথা বলেন।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক পরিবেশ বারবার উত্তপ্ত হয়ে উঠছে। রাজনীতিকদের জ্বালাময় বক্তৃতা, ভোটপ্রচার নিয়ে সরগরম আমেরিকার রাজনীতি।

শুধু রাজনীতিকেরাই নন, সাধারণ মানুষও সেই উত্তাপে গা গরম করছেন। তার-ই ধারাবাহিকতায় শনিবার পেনসিলভেনিয়ার বাটলারের একটি সভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর মতো ঘটনা ঘটে। সাবেক প্রেসিডেন্টের কান ছুঁয়ে বেরিয়ে যায় সেই বুলেট।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের নির্বাচনী উত্তাপ আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় বাইডেন বলেন, আমাদের এখন শান্ত থাকতে হবে। মনে রাখতে হবে, আমাদের মধ্যে যতই মতবিরোধ থাকুক না কেন আমেরিকান হিসেবে আমরা একে অপরের বন্ধু, সহকর্মী।

এসময় দেশবাসীকে হিংসার পথ থেকে সরে আসার আহ্বান জানান বাইডেন। একই সঙ্গে সকলকে সংযত থাকতেও বলেন।

ট্রাম্পের উপর হামলার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বাইডেন জানান, আমেরিকায় হিংসার কোনও জায়গা নেই। ট্রাম্প সুস্থ এবং নিরাপদ আছেন শুনে আমি কৃতজ্ঞ। আমি তার জন্য, তার পরিবারের জন্য এবং সভায় উপস্থিত সকলের জন্য প্রার্থনা করছি।

অবশ্য হামলার পর ট্রাম্পও ‘ঐক্যের’ বার্তা দিয়েছিলেন। স্বামীর উপর হামলার কয়েক ঘণ্টা পর মেলানিয়া ট্রাম্প একটি খোলা চিঠিতে মার্কিনীদের উদ্দেশে লেখেন, রাজনৈতিক মতাদর্শের মেরামত করা প্রয়োজন। ভালবাসার প্রতি আরও জোর দিতে হবে আমাদের।

ট্রাম্পের উপর হামলার ঘটনায় হিংসার বিরুদ্ধে একজোট হয়েছে যুক্তরাষ্ট্র। শাসকদল থেকে শুরু করে বিরোধী- সকল নেতাই এই ধরনের হামলার বিরোধিতা করেছেন। নিন্দা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রধানরাও।

Tags: আহত ট্রাম্পট্রাম্পবাইডেনমার্কিন নির্বাচনযুক্তরাষ্ট্র
Previous Post

মেসির কান্নার দিনে আবারও শিরোপার হাসিতে উদ্ভাসিত আর্জেন্টিনা

Next Post

গোড়ালির ভয়াবহ চোটে পড়ে অঝরে কেঁদেছেন মেসি

Next Post
গোড়ালির চোটে কেঁদে উঠেছেন মেসি, চোখে জল. Channel i News - চ্যানেল আই নিউজ

গোড়ালির ভয়াবহ চোটে পড়ে অঝরে কেঁদেছেন মেসি

আর্জেন্টিনার ফুটবল দল কোপা জেতার পর ট্রফি গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা জিতে যে রেকর্ড আর্জেন্টিনার, নেই আর কারও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT