চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে রেলপথে নাশকতা ঠেকাতে আনসার-ভিডিপি মোতায়েন

রবিউল হক রবি by রবিউল হক রবি
1:03 অপরাহ্ন 29, ডিসেম্বর 2023
in জনপদ, ফেনী
A A
ফেনীতে রেলপথে নাশকতা ঠেকাতে আনসার-ভিডিপি মোতায়েনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে রেলপথে সবধরনের নাশকতা ঠেকাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। রেল ও যাত্রীদের নিরাপদ ভ্রমণ এবং সরকারি সম্পত্তির রক্ষায় এই পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রেলপথে নাশকতা বন্ধ করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়িয়ে ও টহল জোরদার করে নিরাপদ রেল ভ্রমণ নিশ্চিত করার দাবি রেলযাত্রীদের।

ফেনীতে রেলপথে সবধরনের নাশকতা ঠেকাতে ২৮ কিলোমিটার এলাকায় ১৫টি পয়েন্ট ও ৫টি ব্রিজে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১১০ জন সদস্য মোতায়েন করা হয়। রেলপথ নিরাপদ রাখতেই নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের পাশাপাশি ফেনীর রেলপথ সংলগ্ন এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এছাড়া রেল পুলিশের কয়েকটি টিম ফেনীর ২৮ কিলোমিটার রেলপথ ও রেল স্টেশনে সর্তক পাহারায় রয়েছে। এর মধ্যে ফেনী স্টেশন, শর্শদী, ধুমঘাট, ফাজিলপুর, কালিদহসহ রেললাইনের চারটি, ছাগলনাইয়া উপজেলায় ১১টি, ফেনীর অংশে স্থানে স্থানে ব্যাটেলিয়ান ও আনসার ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

রেল যাত্রীগণ বলেন, সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি রেল দুর্ঘটনায় আমরা রেলপথে ভ্রমণে নিরাপত্তাহীনতায় আছি। রেলপথে নাশকতা ঠেকাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেলপথে আরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়িয়ে ও টহল জোরদার করে রেল যাত্রীদের নিরাপদে ভ্রমণ ও রেলপথ নিরাপদ রাখতে সরকারের কাছে জোর দাবি জানাই।

আনসার ও ভিডিপি সদস্যরা বলেন, দেশে চলমান হরতাল এবং অবরোধে রেল, রেলপথ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করতে আমরা গত ২৯ অক্টোবর থেকে দিনে এবং রাতে দুই শিফটে দায়িত্ব পালন করছি। আমরা টহলের মাধ্যমে রেলপথ ও গুরুত্বপূর্ণ স্থাপনার কোন ক্ষতি হয়েছে কিনা তা চেক করছি। দায়িত্ব পালনের সুবিধার্থে আমাদেরকে লাল পতাকা, বাঁশি, টর্চ লাইট ও শীতবস্ত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে।

ফেনী জেলা আনসার ও ভিডিপি পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. জানে আলম সুফিয়ান বলেন, বিএনপির লাগাতার চলমান আন্দোলনের শুরু থেকে ফেনীর রেলপথের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক গ্রুপে বিভক্ত করে ব্যাটেলিয়ন ও সাধারণ আনসার ভিডিপির সদস্যদের পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে। এরা বিভিন্ন শিফটের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিদিন রেলপথে দায়িত্বরত আনসার সদস্যদের মনিটরিং করা হচ্ছে। ২৮ কিলোমিটার পথে কয়েকটি ব্রিজ আছে,
সেগুলোকেও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না আসা পর্যন্ত এভাবে সর্তক পাহারা চলবে।

রেলপথে সবধরনের নাশকতা ঠেকাতে ও যাত্রীদের নিরাপদে ভ্রমণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমনটি আশা সকলের।

Tags: আনসার মোতায়েনদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনফেনীহরতাল-অবরোধ
Previous Post

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার সারা দেশে সাধারণ ছুটি

Next Post

ওভার কাটলে যেমন হবে বাংলাদেশের জয়ের হিসাব

Next Post
বাংলাদেশ ক্রিকেটার জয় দিয়ে উদযাপন করছেন, মাঠে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওভার কাটলে যেমন হবে বাংলাদেশের জয়ের হিসাব

অভিনেত্রী ইশা কোপিকা ও তার স্বামী একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ বছরের সংসার জীবনের ইতি টানলেন অভিনেত্রী ইশা কোপিকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT