চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহকর্মীকে কুপিয়ে জখম, আনসার সদস্য গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 পূর্বাহ্ন 14, আগস্ট 2025
in অপরাধ, জনপদ, ফেনী
A A
ফেনী মডেল থানার ভবনের ছবি, পুলিশ গাড়ি ও মোটরসাইকেল দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মো. শফি উল্লাহ রিপন: ফেনী পুলিশ লাইনে মো. রহমত আলী (৫৪) নামের এক আনসার সদস্যকে কুপিয়ে আহত করেছেন তারই সহকর্মী আলী মনোয়ার হোসেন (৫৫)। এ ঘটনায় মনোয়ারকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) মধ্যরাতে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত আনসার সদস্য বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় হামলাকারী আনসার সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এর আগে গতকাল বুধবার দুপুর ১টার দিকে পুলিশ লাইন মেসে এ ঘটনা ঘটে।

আটক আলী মনোয়ার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পাইকপাড়া এলাকার মরহুম মোজায়েরের ছেলে। আহত রহমত আলী খুলনার ভাটিয়াঘাটা এলাকার মরহুম সৈয়দ এমদাদ আলীর ছেলে।

‎‎ফেনী মডেল থানা পুলিশ সূত্র জানায়, বিশেষ আনসারের দুই সদস্য ফেনী পুলিশ লাইনে দায়িত্বরত ছিলেন। দুপুরে পুলিশ লাইন মেসে খাবার খেতে গিয়ে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রহমত আলীকে মেসের তরকারি কাটার বটি দিয়ে কুপিয়ে জখম করেন। পরে আহত আনসারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত আলী মনোয়ারকে আটক করে।

অভিযুক্ত আলী মনোয়ারকে আসামি করে পুলিশ লাইন মেস ম্যানেজার নায়েক সুব্রত দাস ফেনী মডেল থানায় একটি মামলা করেন। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Tags: ফেনী
Previous Post

বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

Next Post

পুতিন যুদ্ধ না থামালে ‘গুরুতর পরিণতি’র হুঁশিয়ারি ট্রাম্পের

Next Post
অভিনেতা ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের পরিস্থিতি নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতিন যুদ্ধ না থামালে ‘গুরুতর পরিণতি’র হুঁশিয়ারি ট্রাম্পের

বৃষ্টির সময় শহরে মানুষ ও যানবাহন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT