চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে আরেক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ১

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
11:37 পূর্বাহ্ন 09, জুলাই 2025
in - টপ লিড নিউজ, কক্সবাজার
A A
কক্সবাজারে সমুদ্র সৈকত ও পর্যটকদের ছবি, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এপর্যন্ত দুইজনের মৃতদেহ উদ্ধার হলো, আর এখনও নিখোঁজ রয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থী। 

বুধবার (৯ জুলাই) সকাল ৮ টার দিকে সৈকতের সমিতি পাড়া পয়েন্ট এলাকায় মৃতদেহটি ভেসে আসে।

সী সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান গণি বলেন, বুধবার সকাল ৮ টার দিকে সৈকতের সমিতি পাড়া পয়েন্ট সাগরে একটি মৃতদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা লাইফ গার্ড কর্মীদের খবর দেয়। পরে লাইফ গার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করেছে। ঘটনায় নিখোঁজদের বন্ধু ও স্বজনদের দেওয়া ছবি দেখে মৃতদেহটির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

উদ্ধারকৃত মৃত  আসিফ আহমেদ বগুড়া সদরের দক্ষিণ নারুলী এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। এর আগে ঘটনার পরপরই মৃত উদ্ধার হয়েছে কে. এম সাদমান রহমান ওরফে সাবাবকে (২১)। তিনি ঢাকার মিরপুর থানার এ/৭ পল্লবী দক্ষিণের বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে।

ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে, বগুড়া সদরের দক্ষিণ নিধনিয়া দক্ষিণ পাড়ার মো. আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান। মৃত উদ্ধার ও নিখোঁজ তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এর আগে মঙ্গলবার সকালে ৫ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসে। এক পর্যায়ে তারা হিমছড়ি সৈকতে ঘুরতে যায়। পরে তাদের মধ্যে দুইজন বাঁধের উপরে বসে ছিল এবং অপর ৩ জন বাঁধের নিচে নেমে সাগরে গোসল করছিল। এসময় ঢেউয়ের তোড়ে তিনজনই সাগরে ভেসে যায়।

Tags: উদ্ধারকক্সবাজারনিখোঁজ ১মৃতদেহশিক্ষার্থী
Previous Post

পাবলিক পরীক্ষার ফলাফল: অকৃতকার্যদের পাশে দাঁড়ানোর পরামর্শ

Next Post

ট্রাম্প-নেতানিয়াহুর আবারও বৈঠক, ২৪ ঘণ্টায় ৯৫ ফিলিস্তিনি হত্যা

Next Post
ট্রাম্প ও নেতানিয়াহু বৈঠকরত, শান্তিপূর্ণ পরিবেশে হাসিমুখে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প-নেতানিয়াহুর আবারও বৈঠক, ২৪ ঘণ্টায় ৯৫ ফিলিস্তিনি হত্যা

বাংলাদেশ ক্রিকেটার মিরাজ মাঠে প্রস্তুত, ক্যাপ ও গ্লাভস হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ম্যাচেই ৫০ ওভার খেলতে না পারায় ‘চিন্তিত’ মিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT