চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলের বাসাইলে আরও এক নবজাতক উদ্ধার

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
8:01 অপরাহ্ন 09, জুলাই 2024
in জনপদ, টাঙ্গাইল
A A
নবজাতক উদ্ধারকারী মা ও পরিবারের ছবি, টাঙ্গাইলের বাসাইলে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের বাসাইলে মাছ ধরতে গিয়ে সদ্যভূমিষ্ঠ এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার ৮ জুলাই রাত ১২ টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের পশ্চিম পৌলী তালুকদার বাড়ি এলাকায় মসজিদের সামনে থেকে কাজী রবিন নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক ওই নবজাতক কন্যাসন্তানটি উদ্ধার করেন।

নবজাতকটি বর্তমানে উপজেলার হাবলা ইউনিয়নের পশ্চিম পৌলী এলাকার বাসিন্দা কাজী রবিন ও তার স্ত্রী মিম আক্তারের তত্ত্বাবধায়নে রয়েছে।

জানা যায়, অটোরিকশা চালক কাজী রবিন সোমবার রাতে মাছ ধরতে গিয়ে পশ্চিম পৌলী তালুকদার বাড়ি এলাকায় মসজিদের সামনে হঠাৎ করে কান্নার শব্দ পান। এসময় তিনি শপিং ব্যাগের ভেতরে ওই নবজাতকটি দেখতে পান। পরে তিনি স্থানীয়দের খবর দিয়ে তাদের উপস্থিতিতে নবজাতকটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এরপর রাতেই বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে জানানো হয়। পরে উজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কার্যালয়ে বিষয়টি অবগত করা হয়। এরপর ওই নবজাতকটিকে চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক বলেন, ‘মাছ ধরতে গিয়ে অটোরিকশা চালক রবিন ওই নবজাতকটি পায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার র্কাযালয় ও সমাজসেবা কার্যালয়ে কথা বলে নবজাতকটিকে রবিন ও তার স্ত্রীর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খান বলেন, ‘নবজাতকটিকে জেলা সমাজসেবা কার্যালয়ের জেলা কমিটির কাছে পাঠানো হবে। জেলা প্রশাসক মহোদয় নবজাতকটির ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।’

এর আগে গত ৩ জুলাই সকালে একই উপজেলার কাশিল মধ্যপাড়া এলাকার প্রবাসী ছাত্তার মিয়ার বাড়ির গোসলখানা ও টয়লেটের পাশ থেকে সদ্যভূমিষ্ঠ এক নবজাতক পুত্রসন্তান উদ্ধার করা হয়।

Tags: টাঙ্গাইলের বাসাইলনবজাতক উদ্ধার
Previous Post

বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’

Next Post

ওমানে ১২ ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত

Next Post
বাংলাদেশ ও ওমানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমানে ১২ ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত

স্পেনের ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন তারকা নেই, ফ্রান্সের বিপক্ষে যাদের নিয়ে নামতে পারে স্পেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT