চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের হামলায় গাজা ও লেবাননে আরও ৯২ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:52 পূর্বাহ্ন 17, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দুর্ঘটনা স্থানে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের গাজা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজা শহরে ইসরায়েলের হামলায় অন্তত ৬৫ জন মারা গেছেন। লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ২৭ জন মারা গেছেন।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৮৫ জন। দেশটির এ হামলায় লেবাননের নাবাতিয়েহ শহরের মেয়রও নিহত হয়েছেন। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৪০ জন।

এ নিয়ে ইসরায়েলি হামলায় লেবাননে দুহাজার ২৭৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১১ হাজার ১০৯ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। এছাড়া গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৪০৯ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে শিশু রয়েছেন ১৬ হাজার ৭৬৫ জন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০ হাজার। দেশটির এ হামলায় গাজায় আরও অন্তত ৯৯ হাজার ১৫৩ জন আহত হয়েছেন।

লেবাননে হামলার জবাবে রাতে ইসরায়েলে রকেট হামলাও চালিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ, তবে এতে কোন হতাহতের তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের স্থল হামলার জবাবে লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

Tags: ইসরায়েলগাজালেবানন
Previous Post

সাগরে নিম্নচাপ: বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

Next Post

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আজ

Next Post
প্রাচীন স্থাপনা ও সুন্দর উদ্যানের দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আজ

আতিকুল ইসলামকে কারাগারে পাঠানোর জন্য আদালতের নির্দেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মেয়র আতিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT