বিশ্বসাহিত্য কেন্দ্র প্রাক্তন সভ্য সংঘ আয়োজিত বার্ষিক বক্তৃতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশে শিক্ষার গণতন্ত্রীকরণ; অধিকতর ন্যায়পরায়ণ সমাজের পথরেখা বিষয়ে বক্তৃতা করেন অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের প্রতিষ্ঠাতা অধ্যাপক রেহমান সোবহান।
শনিবার (২১ ডিসেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত বক্তৃতায় রেহমান সোবহান বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসময় তিনি শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ সহ উপস্থিত ছিলেন অন্যরা।









