চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় জেরিন’স আর্ট স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
3:56 অপরাহ্ন 02, অক্টোবর 2023
in প্রবাস সংবাদ, শিল্প সাহিত্য
A A
বাচ্চাদের সাংস্কৃতিক পারফরম্যান্সের জন্য প্রস্তুতির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসের মাটিতে বাংলা ভাষা, বাঙালি সত্তা, বাঙালির ইতিহাস ও ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করে কানাডার ক্যালগেরির স্ক্যান্ডিনেভিয়ান সেন্টারে অনুষ্ঠিত হয়েছে জেরিন’স আর্ট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠান জুড়ে ছিল কোমলমতি শিশুদের নিয়ে চিত্রকলা প্রদর্শনী, মৃত্তিকা শিল্পের প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সংগীত শিল্পী ও কমিউনিটি ব্যক্তিত্ব ড. রিতা কর্মকার।

সঙ্গীতানুষ্ঠান পরিচালনায় ছিলেন ড. জেবুন্নেসা চপলা। শিশু কিশোরদের নিয়ে ফ্যাশন-শো পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন নিগার সুলতানা পপি।

স্বনামধন্য রম্যলেখক বায়াজিদ গালিবের লেখা নাটক ‘ফ্রেন্ডশিপ’ এর নির্দেশনায় ছিলেন ক্যালগারির জনপ্রিয় নাট্যব্যাক্তিত্ব মৌ ইসলাম। পুরো অনুষ্ঠানের প্রযুক্তি ও শব্দ নিয়ন্ত্রণে ছিলেন সঙ্গীতশিল্পী গুরুপ্রসাদ দেবাশিস এবং জাহিদ হক।

সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য কানাডার কেন্দ্রীয় সরকার ও আলবার্টা সরকারের পক্ষ থেকে বিশেষ সনদ প্রদান করেন এম এল এ পারমিত সিং বোপারাই, কোট এলিংসন, এবং কমিউনিটি ব্যক্তিত্ব এন্থনি জ্যাকব।

সনদ প্রাপ্তরা হলেন, আর্টস্কুলের সত্বাধিকারী জেরিন তাজ আহমেদ, পরিচালক বায়াজিদ গালিব, আর্ট স্কুল প্রতিষ্ঠার সহয়তার জন্য ড. রিতা কর্মকার, উই উই জেন, সাংবাদিক আহসান রাজীব বুলবুল, রুপকদত্ত, সমিরন রায় এবং আবীর খন্দকার। স্বেচ্ছাসেবকে বিশেষ অবদানের জন্য লোপামুদ্রা ভট্টাচার্য ও পুর্বাশা চৌধুরী।

স্কুলের পক্ষ থেকে প্রথম ব্যাচের শিক্ষার্থী সিফাত আহসান রাজীবসহ সকল শিশু শিক্ষার্থী ও অংশগ্রহনকারী শিশুদের সনদ প্রদান করা হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শেখর কুমার সান্যাল।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন স্কুলের পরিচালক বিশিষ্ট চিত্রশিল্পী জেরিন তাজ আহমেদ। তিনি বলেন, যা কিছু ভাল লাগে তাই শিল্পকর্ম। শিশুরা জন্মগত ভাবেই চিত্রশিল্পী, আমদের কর্তব্য তাদের লালন করা।

বিশিষ্ট অতিথিরা কানাডায় জেরিনের আর্ট স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ অতিথি অধ্যাপক শেখর কুমার সান্যাল বলেন, এই কোমলমতি শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। তারাই প্রবাসে আমাদের এই শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও আমাদের বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরবে, উজ্জীবিত রাখবে। তাদেরকে যারা পরিচালিত করছে বিশেষ করে জেরিন তাজ আহমেদ-এর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।

জেরিন আর্টস্কুলের পরিচালক বায়াজিদ গালিব বলেন, প্রবাসে ছোট ছোট কোমলমতি শিশুদের নিয়ে কাজ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। বিশেষ করে ভিনদেশীয়দের ভিন্ন ভাষার মধ্যে বাংলা ভাষা ও আমাদের ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরতে জেরিন যে অবদান রাখছে তা পরবর্তী প্রজন্মের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংগীতশিল্পী ও কমিউনিটি ব্যক্তিত্ব ড. রিতা কর্মকার বলেন, এই শিশুরাই আমাদের লাল সবুজের পতাকা বিশ্বের দরবারে তুলে ধরবে, তাদের সাথে কাজ করতে পেরে আমি গর্বিত। জেরিন’স আর্ট স্কুল এভাবে তাঁদের কাজের মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের কমিউনিটি কে সুন্দর একটা পূথিবী উপহার দিবে- এটাই আমার বিশ্বাস।

ছোট ছোট শিশু-কিশোর এবং তাদের অভিভাবকদের পদচারণায় স্ক্যান্ডিনেভিয়ান সেন্টার যেন একখণ্ড বাংলাদেশে রূপান্তরিত হয়েছিল। অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়।

Previous Post

নেত্রকোণায় আখের ভালো ফলন, একইসঙ্গে সাথী ফসল চাষ

Next Post

পরীকে নিয়ে অনমের ‘রঙিলা কিতাব’, আছেন পলাশ

Next Post
বাংলাদেশি সংবাদপত্রের জন্য চ্যানেল আই অনলাইন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীকে নিয়ে অনমের 'রঙিলা কিতাব', আছেন পলাশ

ট্রাঙ্কে মৃতদেহের সন্ধান, পুলিশ তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজ ৩ বোনের মৃতদেহ পাওয়া গেল ট্রাঙ্কে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT