চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 26, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
সাত কলেজের শিক্ষার্থীদের নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। তারা সংস্কার কমিশন প্রত্যাখ্যান করে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন করার জন্য তিন দিনের আল্টিমেটাম দিয়েছে।

আজ শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা কলেজ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি সম্পর্কে শিক্ষার্থীরা বলেন, অনতিবিলম্বে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করতে হবে। সেই কমিশনে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করতে হবে। আগামী তিনদিন সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আমাদের কর্মসূচি চলমান থাকবে। গ্রাফিতি অঙ্কন, গণসংযোগ কর্মসূচি এবং আগামী মঙ্গলবার দুপুর তিনটায় শিক্ষার্থী সমাবেশ ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে সাত কলেজ সংস্কারে একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক ১৩ সদস্যের কমিটিতে কোন শিক্ষার্থী প্রতিনিধি না থাকায় সাত কলেজের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। আগামী মঙ্গলবারের (২৯ অক্টোবর) মধ্যে সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরের টিমের অন্যতম প্রতিনিধি সাবরিনা সুলতানা শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। এসময় ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর সাত কলেজ সংকট সমাধানে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১৩ সদস্যের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।

Tags: অধিভুক্ত সাত কলেজআন্দোলন কর্মসূচিবিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন
Previous Post

অর্থপাচার ও ঋণ খেলাপির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার

Next Post

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর তারিখ ঘোষণা

Next Post
তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লোগো একসঙ্গে প্রদর্শিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর তারিখ ঘোষণা

নিহত ব্যবসায়ীর লাশ বিএসএফের মাধ্যমে ফেরত দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে নিহত ব্যবসায়ীর লাশ ফেরত দিয়েছে বিএসএফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT