চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তনের ঘোষণা

২০২৮ কারিকুলাম প্রণয়নের কাজ শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:59 অপরাহ্ন 21, জুন 2026
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তনের ঘোষণা নিয়ে আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে মূল্যবোধভিত্তিক কাঠামোর ওপর পুনর্গঠন করা হবে এবং ২০২৮ সালের নতুন কারিকুলাম প্রণয়নের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রোববার (২১ জুন) ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত একটি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার শিরোনাম ছিল ‘প্রাইমারি কাররিকুলাম ডেভেলপমেন্ট:গাইডিং প্রিন্সিপালস ফর টেক্সটবুক, টিচার গাইড, রেমিডিয়াল গাইড, এন্ড ভিডিও লেসন ডিজাইন ফর ডিপে, নপে, নক্ত্ব এনসিটিবি, এন্ড কাররিকুলাম পার্টনারস’।

প্রতিমন্ত্রী বলেন, নতুন কারিকুলামে পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, নাগরিক দায়িত্ববোধ, ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান (ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নুমেরাসি) নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, ২০২৮ সালের কারিকুলাম সংস্কারের যাত্রা আজ থেকে শুরু হলো। শিক্ষার্থীদের বাস্তব শেখার সক্ষমতা, পাঠদক্ষতা, গণিত দক্ষতা ও জীবনঘনিষ্ঠ শিক্ষা নিশ্চিত করা হবে।

ববি হাজ্জাজ জানান, নতুন কাঠামোতে প্রতিটি শ্রেণির জন্য নির্দিষ্ট ‘লার্নিং আউটকাম’ এবং পঞ্চম শ্রেণি শেষে শিক্ষার্থীদের জন্য একটি ‘এক্সিট প্রোফাইল’ নির্ধারণ করা হবে। এর ভিত্তিতে পাঠ্যপুস্তক, শিক্ষক নির্দেশিকা, মূল্যায়ন পদ্ধতি ও শিক্ষাসামগ্রী তৈরি করা হবে। তিনি আরও বলেন, নতুন কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিডিও লেসন, ডিজিটাল কনটেন্ট এবং সহায়ক শিক্ষাসামগ্রী তৈরি করা হবে। প্রাক-প্রাথমিক স্তরে খেলাধুলা ও আনন্দভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টার‌্যাকটিভ ফ্ল্যাট প্যানেল (ইফপ) সরবরাহ করা হবে এবং তিন বছরের মধ্যে সব শ্রেণিকক্ষে এটি স্থাপন করা হবে।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, ব্র্যাক শিক্ষা কর্মসূচি, গণসাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীপ্রাথমিক শিক্ষাপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরববি হাজ্জাজ
Previous Post

সৌদি আরবের বিপক্ষে স্পেনের একাদশে কারা?

Next Post

২০২৬ বিশ্বকাপের ১৩ তারকা, যাদের বাবারাও খেলেছিলেন বিশ্বকাপ

Next Post
Father and son walking through stadium tunnel at sunset, football shoes on field. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ বিশ্বকাপের ১৩ তারকা, যাদের বাবারাও খেলেছিলেন বিশ্বকাপ

উরুগুয়ে কোচের প্রেস কনফারেন্সে মনোযোগী মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইড্রেশন বিরতি, লাভের চেয়ে ক্ষতি বেশি: উরুগুয়ে কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT