চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জকসু নির্বাচনের তারিখ ঘোষণা

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
10:49 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
জামালপুর বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের ছবি, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম বারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠন (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী ২৭ নভেম্বর হবে জকসু নির্বাচন। শিক্ষার্থীদের দাবি ও অনশনের পরিপ্রেক্ষিতে এ তারিখ ঘোষণা করেছে জবি প্রশাসন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তারিখ ঘোষণা করা হয়।

জকসুর রোডম্যাপ অনুযায়ী, আগামী ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী ৪৮ দিনের মধ্যে জকসু নির্বাচন সম্পন্ন হবে। তবে কমিশন গঠন ও পুরো কর্যক্রমের রোডম্যাপ বিধিমালা অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন হবে।

নির্বাচনী কর্যক্রম শুরুর দ্বিতীয় থেকে দশম দিনের মধ্যে ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন, ও অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জকসু নির্বাচন নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন; ১১তম দিনে জকসু নির্বাচন তফসিল ও আচরণবিধি ঘোষণা; ১৮তম দিনে খসড়া ভোটার তালিকা প্রস্তুত; ১৯তম দিনে ভোটার তালিকা প্রকাশ; ২৫তম দিনে ভোটার তালিকা সংশোধন; ২৮তম দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ; ৩৫তম দিনে মনোনয়ন জমাদান; ৩৭তম দিনে মনোনয়ন বাছাই; ৩৯তম দিনে আপত্তি নিষ্পত্তি; ৪০তম দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ; ৪৬তম দিনে নির্বাচনী প্রচার কার্যক্রম; ৪৮তম দিনে ভোটগ্রহণ ও অফিসিয়াল ফলাফল প্রকাশ।

জকসু নির্বাচনের রূপরেখাসহ তিন দফা দাবিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জবির রফিক ভবনের নিচে অনশনে বসেন একাধিক শিক্ষার্থী। টানা ২৭ ঘণ্টা অনশনের পর অসুস্থ হয়ে পড়েন দুইজন। অনশনস্থলে শাখা ছাত্রদল, ছাত্রশিবির, আপ বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সংহতি জানিয়েছেন।

দাবী তিনটি হল: শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কার্যকর হওয়ার সময়সীমা নির্ধারণ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ এবং ক্যাফেটেরিয়ায় ভর্তুকি, স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরণ ও কেন্দ্রীয় লাইব্রেরির আধুনিকায়ন।

এদিকে, টানা ৩২ ঘণ্টা অনশণের পর আজ রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে অনশন ভাঙেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন শিক্ষার্থীদের অনশন ভাঙান।

Tags: জকসু নির্বাচনজগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন
Previous Post

‘ফ্যাসিবাদের মত তামাককেও দেশ থেকে নির্মূল করতে হবে’

Next Post

বেথেলের ইতিহাস গড়ার দিনে আইরিশদের হারাল ইংল্যান্ড

Next Post
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেথেলের ইতিহাস গড়ার দিনে আইরিশদের হারাল ইংল্যান্ড

যুক্তরাজ্যে ট্রাম্পের সফরে রাজকীয় আয়োজন ও বিক্ষোভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের যুক্তরাজ্য সফর: একদিকে ‘রাজকীয় আয়োজন’, অন্যদিকে বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT