চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছেদ নিয়ে সরব অনির্বাণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 28, মার্চ 2024
in বিনোদন
A A
বিচ্ছেদ নিয়ে সরব অনির্বাণ, বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদামাটা চেহারা, মাথায় টাক নিয়েই শিশু থেকে বুড়ো, সবার প্রিয় অভিনেতায় পরিণত হয়েছেন ‘একেন বাবু’ খ্যাত কলকাতার তারকা অভিনয়শিল্পী অনির্বাণ চক্রবর্তী। এবার তিনি মুখ খুললেন তার জীবনসঙ্গী নিয়ে! যার সাথে বহু আগেই হয়েছে বিচ্ছেদ।

কেন বিচ্ছেদ হলো, পরে কেন বিয়ে করেননি অভিনেতা- এ বিষয়ে কখনোই গণমাধ্যমে মুখ খুলেননি তিনি। সম্প্রতি আজতক বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অনির্বাণ প্রথমবার এই বিষয়ে কথা বলেছেন।

অনিবার্ণ বলেন, ‘আমি একটা সময় বিবাহিত ছিলাম। প্রায় ৮ বছরের বিবাহিত জীবন ছিলো। তারপর আমরা বুঝতে পেরেছিলাম আমাদের একসঙ্গে থাকাটা সুখকর হচ্ছে না। তাই দুজনে মিলেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেই।’

অভিনেতার সচেতন সিদ্ধান্ত আর কখনো বিয়ে করবেন না। এ বিষয়ে অভিনেতা বলেন,“আমি খুব তাড়াতাড়ি বিয়ে করেছিলাম। অনেকে তো জানেই না। আট বছর পর বিয়ে ভাঙার সিদ্ধান্ত। সেটাও অনেক বছর হয়ে গেছে। বিয়ে ভাঙার পর বুঝতে পেরেছি আমি আর ওরকম কোনও সম্পর্কের মধ্যে থাকতে চাই না। আর কখনও বিয়ে করব না।”

প্রেম নিয়ে নিজের বোঝাপড়ার কথাও এদিন বললেন। প্রেম বলে কয়ে আসে না। কিন্তু প্রেম করলেই বিয়ে করতে হবে এমনটা নয়। অভিনেতা যেমনটা বললেন,“ভালো লাগা তো থাকতেই পারে। তারপরেও (ডিভোর্সের) প্রেম আসেনি এটারও কোনও গ্যারেন্টি নেই।”

তিনি মনে করেন, ভালোবাসার সম্পর্কে সম্মান থাকাটা জরুরি। সেটা না থাকলে ভালোবাসা অর্থহীন। তবে এখন প্রেম সম্পর্কে রয়েছেন কিনা তা খোলসা করেননি অভিনেতা।

সম্প্রতি দেবের ‘প্রধান’ সিনেমায় নেতিবাচক চরিত্রে নজর কেড়েছেন অনির্বাণ। ফেলুদাকে নিয়ে সৃজিতের আসন্ন নতুন ওয়েব সিরিজ ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এও জটায়ু হিসেবে দেখা যাবে তাকে। – আজ তক বাংলা

Tags: অনির্বাণঅনির্বাণ চক্রবর্তীএকেন বাবুকলকাতাসিনেমা
Previous Post

ময়মনসিংহে র‌্যাব আঙিনায় বৃক্ষ ও সবজি চাষে সাফল্য

Next Post

রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে কিশোরীর লাশ উদ্ধার

Next Post
নির্মাণাধীন ভবনের সামনে ভিড় করে মানুষ, রাজশাহীতে নিহত কিশোরীর লাশ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে কিশোরীর লাশ উদ্ধার

অভিনেত্রী পত্রিকার সামনে দাঁড়িয়ে, ওটিটি সিরিজের পোস্টার দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে চ্যানেল আইয়ে মিঠুর ‘পাতালঘর’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT