চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ দুর্ঘটনার কবলে ‘একেন বাবু’ খ্যাত অভিনেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 06, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
অভিনেতা একেন বাবুর ছবি, হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেছেন ওপার বাংলার ‘একেন বাবু’ খ্যাত জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে বাস দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। জানা গেছে, কলকাতার চারুমার্কেট থেকে রাসবিহারী যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও বড় কোনো আঘাত লাগেনি।

সূত্রের খবর, টালিগঞ্জ ব্রিজের নিচে একটি ভলভো বাসের সঙ্গে অনির্বাণ চক্রবর্তীর গাড়ির সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় গাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর অভিনেতা জানান, তিনি এবং তার গাড়ির চালক দুজনেই সুস্থ আছেন। একটি অনুষ্ঠানে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করে অভিনেতা জানান, আচমকাই তার গাড়ির সামনে একটি গাড়ি চলে এসেছিল। সেটিকে বাঁচাতে গিয়েই তিনি নিয়ন্ত্রণ হারালে বাসের সঙ্গে ধাক্কা লাগে।

অনির্বাণের অভিযোগ, দুর্ঘটনার পর বাসের চালক তার সঙ্গে উদ্ধত আচরণ করেন এবং দুর্ঘটনার দায় তার কাঁধেই চাপিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে অনির্বাণ তাকে বাধা দেন। এরপর অভিনেতা টালিগঞ্জ এবং চারুমার্কেট থানায় ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, তারা অভিনেতার অভিযোগটি পেয়েছেন এবং ঘটনার তদন্ত শুরু করেছেন। যেহেতু দুর্ঘটনার ফলে অনির্বাণের গাড়িটি রাস্তায় চালানোর মতো অবস্থায় ছিল না, তাই পুলিশি প্রহরায় অভিনেতাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

ওটিটি প্ল্যাটফর্ম থেকে সুখ্যাতি অর্জন করেন অনির্বাণ চক্রবর্তী। তবে, তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি পরিচিতি ও ব্যাপক জনপ্রিয়তা আসে ‘একেন বাবু’ গোয়েন্দা চরিত্রে অভিনয়ের সুবাদে।- হিন্দুস্থান টাইমস বাংলা

Tags: অনির্বাণ চক্রবর্তীএকেন বাবুজনপ্রিয় অভিনেতা
Previous Post

আবারও আইনি বিপাকে শাহরুখপুত্র আরিয়ান

Next Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তি পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা

বাংলাদেশি ব্যক্তির ছবি, রেডিও স্টুডিওতে সাক্ষাৎকারের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কিছু মানুষের জন্ম আর মৃত্যুই হয় ফেসবুকে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT