চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঠান’র রেকর্ড ভাঙলো ‘অ্যানিমেল’, প্রথম দিনে আয় কতো?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:53 অপরাহ্ন 02, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
অভিনেতা শাহরুখ খান বক্তৃতা দিচ্ছেন, পজিটিভ ও শক্তিশালী উপস্থিতি দেখাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির প্রথম দিনেই চমক দেখালো ‘অ্যানিমেল’। ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এই ছবি। আর প্রথম দিনই বিশ্বজুড়ে ছবিটি ১১৬ কোটি টাকা সংগ্রহ করেছে!

‘অ্যানিমেল’ আয়ের দিক দিয়ে শাহরুখ খানের ‘পাঠান’র রেকর্ড ভেঙেছে। প্রথম দিন বক্স অফিসে বিশ্বজুড়ে শাহরুখের ‘পাঠান’ ১০৬ কোটি রুপি আয় করেছিল।

শুধু বিশ্বব্যাপী নয়, ভারতেও ‘পাঠান’ এর আয়কে পেছনে ফেলেছে ‘অ্যানিমেল’। ভারতে রণবীর কাপুর অভিনীত ছবিটি আয় করেছে ৬১ কোটি রুপি, অন্যদিকে ‘পাঠান’ এর আয় ছিলো ৫৫ কোটি রুপি!

ভারতীয় বক্স অফিস রিপোর্ট বলছে, ‘অ্যানিমেল’ হিন্দি ভার্সন থেকে এসেছে ৫০ কোটি, তেলেগু থেকে ১০ কোটি, তামিল থেকে ৪০ লাখ, কন্নড় থেকে ৯ লাখ এবং মালায়ালাম থেকে ১ লাখ রুপি আয় করেছে ছবিটি।

শুক্রবার ভারত সহ বিশ্বব্যাপী ‘অ্যানিমেল’ মুক্তির পর নতুন ইতিহাস সৃষ্টির করবে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষক থেকে সিনে সমালোচকরা। অনেকেই ধারণা করেছিলেন, রণবীর কাপুরের ক্যারিয়ারে সবচেয়ে বেশী আয় করা সিনেমা হতে যাচ্ছে ‘অ্যানিমেল’!

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল।

সূত্র: এবিপি লাইভ 

Tags: অনিল কাপুরঅভিনয়অ্যানিমেলপাঠানবলিউডরণবীররণবীর কাপুরশাহরুখসিনেমা
Previous Post

গুণী সুবর্ণার কালজয়ী পাঁচ

Next Post

সমর্থনকারীর সাক্ষর জালিয়াতির অভিযোগে মনোনয়নপত্র বাতিল

Next Post
দুই ব্যক্তি, একজন হাসিমুখে, অন্যজন হাতে কাগজ ধরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমর্থনকারীর সাক্ষর জালিয়াতির অভিযোগে মনোনয়নপত্র বাতিল

জাপার নেতারা নির্বাচনের পর আলোচনা করছেন, রওশন এরশাদ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নির্বাচনের পর রওশন এরশাদের নেতৃত্বে জাপার কাউন্সিল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT