চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাম চড়া, তবুও ‘অ্যানিমেল’র টিকেট পেতে মরিয়া দর্শক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:54 অপরাহ্ন 26, নভেম্বর 2023
in বিনোদন
A A
অ্যানিমেল সিনেমার একজন চরিত্রের দৃশ্য, চোখে গভীর ভাবনা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিনের অপেক্ষা শেষে সম্প্রতি প্রকাশ্যে এসেছে টানটান উত্তেজনায় ভরপুর ‘অ্যানিমেল’ সিনেমার ট্রেলার। যা প্রকাশ্যে আসতেই রীতিমত ঝড় তুলছে নেটদুনিয়ায়। যার ফলে সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।

তারই মাঝে শনিবার (২৫ নভেম্বর) থেকে ভারতে শুরু হয়ে গেল ‘অ্যানিমেল’ এর অগ্রিম টিকেট বুকিং। জানা গেছে, সারা ভারতজুড়ে হুড়মুড়িয়ে চলছে সেই বুকিং। অগ্রিম বুকিং শুরুর ২৪ ঘণ্টার মধ্যে ভারতজুড়ে সিনেমাটির ১ লাখ ১১ হাজারের বেশি টিকিট অগ্রিম বিক্রি হয়েছে! যা বাবদ সাড়ে ৩ কোটি রুপি আয় করে ফেলেছে ‘অ্যানিমেল’ ছবিটি।

এর মধ্যে হিন্দিতে ৯০ হাজার ৫২৬টি, ২০ হাজার ৫৯১টি তেলুগু অঞ্চলে এবং ২০০টি টিকিট কিনেছেন তামিল ভাষার দর্শক। যেহেতু মুক্তির আরও পাঁচ দিন রয়েছে, তাতে এর অগ্রিম টিকিট বিক্রি বড় চমক হয়ে উঠবে বলে ধারণা করা যাচ্ছে!

এদিকে শোনা যাচ্ছে, বেশ চড়া দামেই কিনতে হচ্ছে ‘অ্যানিমেল’ এর টিকেট। দিল্লি এবং মুম্বাইয়ের মতো মেট্রো-পলিটিন শহরগুলিতে ‘অ্যানিমেল’ এর টিকেট ২২০০ টাকা করে বিক্রি হচ্ছে। যেখানে প্রথম শ্রেণির সিটের দাম সাধারণত ৯০০ থেকে ১৮০০ রুপি পর্যন্ত হয়। শুধু তাই নয়, মাল্টিপ্লেক্স চেইনে সাধারণ বসার টিকিটের দামও বাড়ানো হয়েছে। এর জন্যও দর্শকদের গুনতে হচ্ছে ৬৫০ রুপি। তবে এর আগে শাহরুখের ‘জওয়ান’ এর টিকেটের জন্য দর্শকদের গুনতে হয়েছিল ২৩০০-২৪০০ টাকা।

বিশ্লেষকরা ধারণা করছেন, রণবীর কাপুরের ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং কালেকশন পেতে যাচ্ছে এই ‘অ্যানিমেল’ সিনেমাটি। ছবিটি নির্মিত হয়েছে প্রায় ১০০ কোটি রুপি বাজেটে।

‘অ্যানিমেল’ এর সাড়ে তিন মিনিটের ট্রেলারে ফুটে উঠেছে প্রতিশোধ, রক্তাক্ত অতীত-ভবিষ্যতের রোমহর্ষ ঝলক! ট্রেলারে দেখানো হয়েছে অস্বাভাবিক শৈশব, রাগী বাবা। পারিবারিক টানাপড়েন, শত্রুতা। অ্যাকশন, প্রতিশোধের গল্প সব মিলিয়ে দুর্ধর্ষ ট্রেলার। ট্রেলারে বোঝার উপায় নেই কে হিরো আর কে ভিলেন?

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যাবে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে।

সূত্র: এনডিটিভি 

 

Tags: অগ্রিম বুকিংঅনিল কাপুরঅ্যানিমেলটিকেটরণবীর কাপুররাশমিকা মান্দানা
Previous Post

শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান

Next Post

১৭ ঘণ্টা পর লাইনচ্যুত ইঞ্জিনসহ বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

Next Post
ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ ঘণ্টা পর লাইনচ্যুত ইঞ্জিনসহ বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

বিশ্বকাপের মাঠে সাকিব আল হাসান প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারও পিএসএলের ড্রাফটে সর্বোচ্চ ক্যাটাগরিতে সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT