চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনিল কাপুর ঠিক মতো কথা বলছেন না,’ জানালেন বনি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 30, মার্চ 2024
in বিনোদন
A A
অভিনেতা অনিল কাপুর ও বনি একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অনিল কাপুর ঠিক মতো কথা বলছেন না,’ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বনি কাপুর। জানিয়েছেন তাদের দুই ভাইয়ের সম্পর্ক ভালো নেই। বনির মতে, ‘নো এন্ট্রি টু’ থেকে অনিল কাপুরকে বাদ দেয়ার পর থেকেই নাকি তাদের সম্পর্কের অবনতি হয়েছে।

কয়েকবছর আগে ‘নো এন্ট্রি মে এন্ট্রি’ লিখে ‘নো এন্ট্রি টু’-এর ঘোষণা দিয়েছিলেন সালমান। পরে সিনেমাটি থেকে সরে গেছেন তিনি। এরপর বনি পুরোনো শিল্পীদের বাদ দিয়ে তরুণদের নিয়ে সিনেমাটি করার সিদ্ধান্ত নেন। বাদ দেয়া হয় অনিলকে। তবে এতে যে অনিল এতটা রাগ করবেন তা ভাবতেও পারেননি বনি কাপুর।

বেশ কিছুদিন ধরে বিষয়টি নিয়ে গুঞ্জন চলার পরে সম্প্রতি ‘জুম’-এ দেয়া এক সাক্ষাৎকারে বনি স্বীকার করেছেন তাদের দুই ভাইয়ের সম্পর্কের অবনতি ঘটেছে। জানিয়েছেন, ‘নো এন্ট্রি টু’-তে বরুণ ধাওয়ান, দিলজিত দোসান্ত এবং অর্জুন কাপুরকে নিয়ে অনিলকে বাদ দেয়ায় রাগ করেছেন অভিনেতা। এমন কিছু হবে তা ভাবনারও বাইরে ছিল বনির, এমনটাই জানান নির্মাতা।

এর আগে বনি বলেছিলেন ‘নো এন্ট্রি টু’-তে সালমান, অনিল এবং ফারদিন খান ডাবল রোল করবেন। তবে এক দশক বিলম্বের পর সিনেমাটি নিয়ে নতুন করে ভেবেছেন বনি। সালমান সরে যাওয়ায় অরিজিনাল কাস্ট নিয়ে সিনেমাটি করা সম্ভব ছিল না। একারণেই অনিল ও ফারদিনকেও বাদ দিয়ে নতুন শিল্পীদের নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন বনি, এমনটাই জানান সাক্ষাৎকারে।

বনি বলেন, ‘ভাইকে বলার আগেই খবরটি ছড়িয়ে পড়ে, এতে সে রেগে যায়। আমার দুর্ভাগ্য যে খবরটি ফাঁস হয়ে গিয়েছিল। আমি জানি নো এন্ট্রি সিকুয়েলে থাকতে চেয়েছিল সে, কিন্তু সেই সুযোগ ছিল না। আমি তাকে ব্যাখ্যা করতে চেয়েছিলেন কেন আমি এটা করেছি।’

বনি বলেন, ‘এই কারণে আমার ভাই আমার সঙ্গে ঠিক মতো কথা বলে না। আশা করছি সব ঠিক হয়ে যাবে শিগগির। দেখা যাক।’

নির্মাতা আরও বলেন, ‘বরুণ এবং অর্জুন খুব ভালো বন্ধু। এই রসায়ন পর্দায় ভালো লাগবে। দিলজিতও খুব ভালো করছে। তার অনেক ভক্ত আছে। আমি এটি বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে করতে চাচ্ছি। তাই এই কাস্টিং করেছি।’

প্রায় দুই দশক আগে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল ‘নো এন্ট্রি’। বলিউডে কমেডি ছবির ঘরানায় এখনও ‘নো এন্ট্রি’ ছবিটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে সালমান খান, অনিল কাপুর এবং ফারদিন খানের সঙ্গে নারী চরিত্রে নজর কেড়েছিলেন বিপাশা বসু, এশা দেওল, লারা দত্ত এবং সেলিনা জেটলি।

সূত্র: কইমই

Tags: অনিল কাপুরবনি কাপুর
Previous Post

নিরব এবার ভারতীয় পণ্যের শুভেচ্ছাদূত

Next Post

রান আউটে প্রথম সাফল্য

Next Post
বাংলাদেশ ক্রিকেটার রান আউটের জন্য প্রস্তুত, খেলায় উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রান আউটে প্রথম সাফল্য

বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ, শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ দফা দাবিতে বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান, পরীক্ষা বর্জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT