চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ার গড়তে চান অভিনয়ে, তাই সিরিয়াস আনিকা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 21, অক্টোবর 2023
in বিনোদন
A A
অভিনেত্রী আনিকা বিভিন্ন পোশাকে ক্যারিয়ার গড়তে চান অভিনয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত কয়েক বছরে নামী পণ্যের ৩০টির মতো টিভিসি, ওভিসি করেছেন আনিকা আইরা। ফ্যাশন হাউজের মডেল হিসেবেও কাজ করেছেন। তবে তার অভিনয় করার সুপ্ত বাসনা থাকলেও লেখাপড়ার চাপে ঠিকভাবে মনোযোগ দিতে পারেননি। এবার অভিনয়টাকে সিরিয়াসলি নিয়ে কাজে নেমে পড়েছেন এই তরুণী!

চ্যানেল আই অনলাইনকে আনিকা বলেন, অভিনয়কে এনজয় করছি। এটাতে ক্যারিয়ার গড়তে চাই। এবার অভিনয়টা সিরিয়াসভাবে করতে চাই।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘মনের সাথী’ ও ‘লাইক ফাদার লাইক সন’ এই দুটি নাটকের অভিনয় দিয়ে অভিনয় শুরু হয় আনিকার।

এছাড়া একটি ওটিটির কাজও করেছেন। আনিকা বলেন, যে বিশ্ববিদ্যালয়ে পড়ি সেখানে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হয়। মডেলিংয়ের কাজ করতে টাইম ম্যানেজ করা যেত কিন্তু অভিনয় করতে গেলে আরও মনোযোগ লাগে। সময় বের করতে না পারায় গ্যাপ পড়ে যায়। কিন্তু এখন থেকে করছি। আগে অভিনয় শেখার চেষ্টা করছি। একেক চরিত্রে একেক অভিনয় ও এক্সপ্রেশন থাকে। প্রতিটি কাজ থেকে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে।

সম্প্রতি মিফতাহ আনানের পরিচালনায় মুশফিক ফারহানের সঙ্গে শুটিং করেছেন ‘আপন যে জন’ নাটকে। সামনে আরও কয়েকটি কাজ চূড়ান্ত হয়েছে।

কী ধরনের কাজে আপনার আগ্রহ? আনিকার উত্তর, অনেক কাজের অফার আসে। কিন্তু কোথাও না কোথাও কমতি থেকে যায়। গল্প ভালো হলে ডিরেক্টর পছন্দ হয় না, আবার কো-আর্টিস্টে সমস্যা থাকে। তবে প্রেম ভালোবাসা বা ঝগড়াঝাঁটির বাইরে কিছু গল্প থাকে যা দেখে মানুষ কিছু শিখতে পারে এবং সোসাইটিতে ইতিবাচক মেসেজ ছড়ায় এই ধরনের কাজ আমার ভালো লাগে। এমন কিছু কাজ হাতে নিয়েছি যেগুলো আগামী বছরের জন্য করবো। সবাইকে আগামীতে জানাবো।

বাংলাদেশি অভিনেত্রী সিরিয়াস আনিকা সুন্দর পোশাক ও গহনা পরিধান করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ আনিকা আইরা বলেন, ছোটবেলা থেকে মিডিয়াতে আগ্রহ ছিল। ক্লাস টেনে থাকতে দুটি টিভিসি করেছিলাম। কিন্তু বাসা থেকে আগে লেখাপড়ায় ফোকাস করতে বলতো। করোনার সময় ক্লাস বন্ধে যে গ্যাপ ছিল তখন থেকে আবার অল্প অল্প করে কাজ শুরু করি। উচ্চ মাধ্যমিকের পর মডেলিং করছিলাম কিন্তু ক্লাস থাকায় অভিনয়ে নিয়মিত হতে পারিনি। এখন যেহেতু ভার্সিটিতে পড়ে তুলনামূলক সময় পাচ্ছি তাই নিয়মিত অভিনয় করছি।

“কাজে বৈচিত্র রাখতে চাই। এজন্য মনে হয়েছে অভিনয় করলে ভিন্ন চরিত্র ও গল্পের মাধ্যমে কাজ করলে ভিন্নতা পাওয়া যাবে। আমি নিয়মিত অভিনয়টাই করতে চাই। সেটা নাটক, ওটিটি বা সিনেমা যে মাধ্যমেই হোক। তবে আমি ফিল্মে কাজের অফার অনেক আগে থেকে পাই। কিন্তু মানুষ আমার প্রোফাইল দেখে বোঝেনা আমি ছোট। এখনও অনেক কিছু বুঝি না, আগে নাটকে কাজ করে অভিনয়টা ভালোভাবে শিখে পরে ফিল্ম করবো।” বলছিলেন আনিকা।

Tags: অভিনয়আইরাআনিকানাটকমডেলমোস্তফা কামাল রাজলিড বিনোদনসিনেমা
Previous Post

ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

Next Post

অগ্নিসন্ত্রাসের মামলাগুলো দ্রুত সম্পন্ন করতে প্রধানমন্ত্রীর অনুরোধ

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিসন্ত্রাসের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আহ্বান জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্নিসন্ত্রাসের মামলাগুলো দ্রুত সম্পন্ন করতে প্রধানমন্ত্রীর অনুরোধ

রিয়াল মাদ্রিদের অধিনায়ক জিদান শাস্তি কমানোর জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল অধিনায়কের শাস্তি কমানোয় বিস্মিত জাভি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT