চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষকদের আচরণে ক্ষুব্ধ হয়ে মেট্রো স্টেশন থেকে ঝাঁপ দিয়ে ছাত্রের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 পূর্বাহ্ন 20, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উচ্চতর রেলপথে চলন্ত মেট্রো ট্রেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লি মেট্রোরেল

শিক্ষকের আচরণে ক্ষুব্ধ হয়ে মেট্রো স্টেশন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেছেন ভারতের দিল্লির একটি স্কুলের ১০ম শ্রেণির ১৬ বছর বয়সী একজন ছাত্র। এই ঘটনায় ছাত্রের বাবা একটি অভিযোগ দায়ের করেছেন, যেখানে তিনজন শিক্ষক এবং স্কুলের প্রধানকে মানসিকভাবে তার ছেলেকে হয়রানি করার দায়ে অভিযুক্ত করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটে ওই ছাত্র স্কুলে যায়। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে বাবা একটি ফোন পান, যেখানে বলা হয়, ছেলেটি সেন্ট্রাল দিল্লির রাজেন্দ্র প্লেস মেট্রো স্টেশনের কাছে আহত অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে বিএল কাপুর হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত ছাত্রের ব্যাগ থেকে একটি নোট পাওয়া গেছে, যেখানে তিনি তার শিক্ষকদের ওপর দোষ চাপিয়েছেন। নোটে তিনি উল্লেখ করেছেন, তার অঙ্গ-প্রত্যঙ্গ যদি ব্যবহারযোগ্য থাকে, তা দান করা হোক এবং তার শেষ ইচ্ছা হলো প্রধান ও দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যাতে আর কোনো শিশু তার মতো পরিস্থিতির শিকার না হয়।

নোটে বড় ভাই এবং বাবার প্রতি ক্ষমা প্রার্থনা ও মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। নোটে তিনি লিখেছেন, মা, আমি আপনার হৃদয় অনেকবার ভেঙেছি, এবার শেষবার। স্কুলের শিক্ষকেরা এমন আচরণ করেছেন, আমি কি বলি। দুঃখিত, কিন্তু শিক্ষকরা আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন।

ছাত্রের বাবা অভিযোগ করেছেন, তিনজন শিক্ষক এবং প্রধান শিক্ষকের মানসিক নির্যাতনের কারণে ছেলে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। একজন শিক্ষকের ধারাবাহিক হুমকির কারণে ছেলেটিকে স্কুল থেকে বাদ দেওয়ার এবং ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার ভয় দেখানো হয়েছিল।

তিনি বলেন, নাট্যশিক্ষার ক্লাসে পড়ার সময় একজন শিক্ষক তাকে অপমান করেন, ‘অভিনয় বেশি করছে’ বলে নাজেহাল করেন, এরপর ছেলে কেঁদে ফেললে শিক্ষক বলেন, যত ইচ্ছে কাঁদো, তার জন্য কোনো সমস্যা নেই। এই সময় স্কুলের প্রধানও উপস্থিত ছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ নেননি।

ছাত্রের বাবা জানিয়েছেন, তার ছেলে আগে থেকেই মানসিক নির্যাতনের বিষয়ে পরিবারকে জানায় এবং স্কুলে অভিযোগ দাখিল করা হয়, কিন্তু কোনো ফল হয়নি। পরীক্ষার চাপ থাকায় পরিবার তেমন তীব্র পদক্ষেপ গ্রহণ করেনি। তিনি বলেন, পরীক্ষা দু’এক মাসের মধ্যে। স্কুল থেকে ২০ নম্বর আসে। আমি কোনো সমস্যা করতে চাইনি।

Tags: ছাত্রশিক্ষক
Previous Post

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদির

Next Post

তত্ত্বাবধায়ক সরকার কি আবারও ফিরছে?

Next Post
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকার কি আবারও ফিরছে?

তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার বহুতল ভবন, টঙ্গী, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পাঠদান বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT