চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়ে না তুলতে পারছে রান, না রাখতে পারছে উইকেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:13 অপরাহ্ন 05, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলতে ব্যাট হাতে ব্যাটসম্যান মাঠে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাওয়ার প্লেতে কেবল একটি উইকেট নিলেও টাইগারদের দারুণ বোলিংয়ের মুখে মাত্র ২২ রান তোলে জিম্বাবুয়ে। পরে দ্রুত রান তুলতে গিয়ে প্রথম ম্যাচের মতো একের পর উইকেট হারিয়ে ফিরছে সফরকারী দলটি। তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিনের পর রিশাদ হোসেনের জোড়া উইকেটে বেশ চাপে রয়েছে জিম্বাবুয়ে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট ৯ রানে এবং ১২ রানে জোনাথন ক্যাম্পবেল ব্যাটে আছেন।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টির পাওয়ার প্লেতে আঁটসাঁট বল করেছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে ওপেনিং জুটি ভেঙেছেন পেসার তাসকিন আহমেদ। শুরুর ৬ ওভারে কেবল ২২ রান দেয় টিম টাইগার্স।

প্রথম ম্যাচে জিম্বাবুয়ের হয়ে জয়লর্ড গুম্বির সঙ্গে ওপেন করেছিলেন ক্রেইগ আরভিন। এ ম্যাচে ওপেনিং জুটিতে পরিবর্তন এনে গুম্বির সঙ্গে নামেন তাগিওনাশে মারুমানি। ভালো লেংথে বল করে প্রথম ওভারে কেবল ২ রান দেন শরিফুল ইসলাম। পরের ওভারে দেখেশুনে বল করেন স্পিনার মেহেদী হাসান, কেবল ১ রান দেন তিনি।

চতুর্থ ওভারে আক্রমণে আসেন আগের ম্যাচে সেরা হওয়া তাসকিন। তাসকিনের শেষ বলটি মারুমানি অনসাইডে খেলতে গিয়ে ব্যাটে পাননি। এলবিডব্লিউর আবেদন করে বাংলাদেশ। মাঠ আম্পায়ার সাড়া না দেয়ায় রিভিউ নেন অধিনায়ক নাজমুল এবং আউটের সিদ্ধান্ত আসে। ৪ বলে ২ রানে আউট হন মারুমানি।

অষ্টম ওভারের প্রথম বলে সাইফউদ্দিনকে মারতে গিয়ে ক্যাচ দেন গুম্বি। ৩০ বলে ১৭ রান আসে তার ব্যাটে। পরে জোড়া উইকেট তুলে নেন রিশাদ হোসেন। জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা বড় শট খেলার চেষ্টা করলে ক্যাচ নেন লিটন দাস। ৮ বলে ৩ রানে আউট হন রাজা।

নতুন ব্যাটার হিসেবে নামেন ক্লাইভ মাদান্দে। রাজা আউট হওয়ার এক বল পরই রিশাদের বলে ২ বলে শূন্য রান করে সাজঘরের পথ ধরেন তিনি। স্লিপে তানজিদের হাতে ক্যাচ দেন ক্লাইভ।

দশম ওভারে রিশাদের জোড়া উইকেটের পরের ওভারে মেহেদীর বলে লিটনকে ক্যাচ দিয়ে আউট হন আরভিন। ১৬ বলে ১৩ রান আসে তার ব্যাটে। তাতে ৮ বলের ব্যবধানে ৩ উইকেট তোলে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটিতে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজে ১-০তে এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

Tags: চট্টগ্রামজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামতাসকিনপাওয়ার প্লেবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টসশান্ত
Previous Post

৬ ওভারে কেবল ২২ দিল বাংলাদেশ

Next Post

স্বামীর নির্যাতনের বিচার চাওয়া নারী হয়রানির শিকার বলে দাবি, নিন্দা জানিয়ে বিবৃতি

Next Post
বাংলা ভাষার জন্য বিরতি লেখা শ্লোগান, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামীর নির্যাতনের বিচার চাওয়া নারী হয়রানির শিকার বলে দাবি, নিন্দা জানিয়ে বিবৃতি

ইসলামী বিশ্ববিদ্যালয় ও তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT