চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেস্ট ক্যানসার নিয়ে বড় বার্তা দিলেন জোলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:51 অপরাহ্ন 16, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি লাল গালিচায় উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি তার ব্রেস্ট ক্যানসার সংক্রান্ত ব্যক্তিগত যাত্রা নিয়ে বড় খবর শেয়ার করলেন! অস্কারজয়ী এই অভিনেত্রী প্রথমবারের মতো প্রকাশ্যে তুলে ধরেছেন তার মাস্টেকটমির দাগ!

টাইম ফ্রান্সকে দেওয়া এক নতুন সাক্ষাৎকারে তিনি সাহসের সঙ্গে এই অভিজ্ঞতার কথা জানান।

২০১৩ সালে অস্ত্রোপচার করানোর পর এবারই প্রথম জোলি জানান, এক যুগ পর কেন তিনি এই দাগগুলো সবার সামনে আনলেন!

৫০ বছর বয়সী এই অভিনেত্রী জানান, নারীদের স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।

জোলির ভাষায়,“আমি জানতাম, টাইম ফ্রান্স ব্রেস্ট হেলথ, প্রতিরোধ এবং ব্রেস্ট ক্যানসার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবে, এই কারণেই আমি চেয়েছি নারীরা আমার সঙ্গে এই সচেতনতায় যুক্ত হোক।”

২০১৩ সালে অ্যাঞ্জেলিনা জোলি প্রথম জানান যে তিনি ডাবল মাস্টেকটমি করিয়েছেন। এরপর ২০১৫ সালে ক্যানসারের ঝুঁকি কমাতে তিনি ডাবল ওফোরেকটমি (ডিম্বাশয় অপসারণ) করান।

সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি স্পষ্ট করে বলেন, কেন নিজের স্বাস্থ্যসংক্রান্ত খবর প্রকাশ্যে এনেছেন। তার উদ্দেশ্য একটাই,“অন্যান্য নারীদের ক্যানসার স্ক্রিনিংয়ে উৎসাহিত করা।”

তিনি জোর দিয়ে বলেন,“স্ক্রিনিং ও চিকিৎসার সুযোগ কখনোই আর্থিক সামর্থ্য বা বসবাসের জায়গার ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়।”

এদিকে, বর্তমানে অ্যাঞ্জেলিনা জোলি ব্যস্ত তার নতুন সিনেমা ‘কৌচার’-এর প্রচারণায়। ফরাসি নির্মাতা অ্যালিস উইনোকুর পরিচালিত ছবিটি আসছে ১৮ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এই ‘অত্যন্ত ব্যক্তিগত গল্পে’ জোলি অভিনয় করছেন ম্যাক্সিন ওয়াকার চরিত্রে। যিনি একজন মার্কিন চলচ্চিত্র নির্মাতা, এবং ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত।

এ প্রসঙ্গে জোলি বলেন,“নারীদের সংগ্রাম, বিশেষ করে ক্যানসার নিয়ে তৈরি সিনেমাগুলোতে প্রায়ই শুধু শেষটা আর দুঃখের কথাই বলা হয়, জীবনের কথা খুব কমই উঠে আসে।”

তবে তিনি ‘কৌচার’ ছবির সংবেদনশীল বিষয়গুলো অত্যন্ত যত্ন ও সূক্ষ্মতার সঙ্গে উপস্থাপন করার জন্য ফরাসি চিত্রনাট্যকার ও পরিচালকের প্রশংসা করেন।

সবশেষে অ্যাঞ্জেলিনা জোলি বলেন,“কষ্ট, অসুস্থতা আর যন্ত্রণা আমাদের জীবনেরই অংশ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- আমরা সেগুলোর মুখোমুখি হই কীভাবে।” এনডিটিভি

Tags: অস্কারজয়ী অভিনেত্রীঅ্যাঞ্জেলিনা জোলিজোলিব্রেস্ট ক্যানসারসিনেমাহলিউড
Previous Post

রিয়াদে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

Next Post

রেকর্ড ৯ কোটি ২০ লাখে কলকাতায় মোস্তাফিজ

Next Post
বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজ কলকাতায় ট্রান্সফার করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড ৯ কোটি ২০ লাখে কলকাতায় মোস্তাফিজ

শুভর বলিউড যাত্রার কেন্দ্রীয় চরিত্রের ছবি, যেখানে তিনি সাদা জ্যাকেট ও ব্ল্যাক প্যান্ট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন্দ্রীয় চরিত্র দিয়েই হচ্ছে শুভর বলিউড যাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT