চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবছর পর উইন্ডিজ টি-টুয়েন্টি দলে রাসেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 পূর্বাহ্ন 10, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
রাসেল টি-টুয়েন্টি ক্রিকেটে ফিরেছেন, ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘসময় ওয়েস্ট ইন্ডিজ দলের বাইরে ছিলেন আন্দ্রে রাসেল। ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপের পর আর জাতীয় জার্সিতে দেখা যায়নি তাকে। দুবছর পর টি-টুয়েন্টি ফরম্যাটের ডাকা হয়েছে ৩৫ বর্ষী রাসেলকে।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য রোভম্যান পাওয়েলকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দলের সহ-অধিনায়ক শাই হোপ।

সাম্প্রতিক সময়ে পেস-অলরাউন্ডার রাসেল আরব আমিরাতে টি-টেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘসময় পর জাতীয় দলে ডাক পড়ায় বার্বাডোজে উড়াল দেবেন। একাদশে জায়গা পেলে মঙ্গলবার ইংলিশদের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে দেখা যেতে পারে তাকে।

শর্টার ফরম্যাটে প্রথমবার ডাক পেয়েছেন ২১ বর্ষী অলরাউন্ডার ম্যাথু ফোর্ড। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে দলেও ছিলেন। ২০২০ সালের পর প্রথম শেরফেন রাদারফোর্ডকেও দলে রাখা হয়েছে। ওয়ানডে সিরিজে খেলা গুডাকেশ মোতিও আছেন।

আগামী ১২ ডিসেম্বর ব্রিজটাউনে হবে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি। এরপর ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড যথাক্রমে মুখোমুখি হবে ১৪, ১৬, ২০ ও ২২ ডিসেম্বর।

ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি দল: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলঝারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।

Tags: আন্দ্রে রাসেলইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি সিরিজলিড স্পোর্টসশাই হোপ
Previous Post

রাজনৈতিক অস্থিরতায় পর্যটন ব্যবসায় ধস

Next Post

মুক্তিযুদ্ধকালে জাতিসংঘে আর্জেন্টিনা-সোভিয়েতসহ বিভিন্ন দেশের আরেক যুদ্ধ

Next Post
জাতিসংঘে ১৯৭১ সালের ডিসেম্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধকালে জাতিসংঘে আর্জেন্টিনা-সোভিয়েতসহ বিভিন্ন দেশের আরেক যুদ্ধ

জাতীয় পরিবেশ সম্মেলনে অংশগ্রহণকারীরা নটরডেমে নেচার স্টাডি ক্লাবের উদ্যোগে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নটরডেমে নেচার স্টাডি ক্লাবের উদ্যোগে জাতীয় পরিবেশ সম্মেলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT