চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেসিডেন্টকে আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:53 অপরাহ্ন 29, মে 2022
in ফুটবল, স্পোর্টস
A A
প্রেসিডেন্ট ও আনচেলত্তি একে অপরের সঙ্গে সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এল ক্লাসিকোতে ৪-০ গোলে হারের পর রিয়াল মাদ্রিদের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। বার্সেলোনার উদযাপন ছাপিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কার্লো আনচেলত্তি। সব চাপ ছাপিয়ে শিষ্যদের চেনা রুটে ফিরিয়েছিলেন লস ব্লাঙ্কোসদের বস। লা লিগার পর ঘরে তুলেছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও।

অথচ এমনটা ঘটবে সেদিনই ভেবে রেখেছিলেন ঠান্ডা মাথার এই ইতালিয়ান কোচ। বার্সেলোনার কাছে হারের পর প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কাছে স্পেনের চ্যাম্পিয়ন ও ইউরোপ সেরা হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি।

প্রেসিডেন্টকে আনচেলত্তি বলেছিলেন, ‘রিলাক্স প্রেসিডেন্ট, আমরা লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে যাচ্ছি।’

পিএসজি, চেলসি, ম্যানসিটির পর লিভারপুলের মতো বড় ক্লাবগুলোকে ধরাশায়ী করে ইউরোপ সেরা বনেছে স্প্যানিশ জায়ান্টরা। লা লিগায় চার ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে লিগ শিরোপা। কিন্তু, শেষবারের এল ক্লাসিকোর পর এমনটা কজন ভেবেছিলেন!

সেই হার বড় ক্ষত তৈরি করেছিল ব্লাঙ্কোসদের মনে। তবে আনচেলত্তির অধীনে দ্রুতই তারা মানসিকভাবে আত্মবিশ্বাসী হয়ে ফেরেন। মৌসুমে ঘরে তোলেন তিনটি শিরোপা।

শিরোপা উঁচিয়ে ধরে নিজেদের শক্তির জানান দেওয়ায় খোশ মেজাজে রয়েছেন পেরেজ, ‘আমি শান্ত এবং খুব খুশি। আমরা যে পরিস্থিতির মধ্যে ছিলাম তাতে আমাদের ভিন্ন উচ্চতায় পৌঁছাতে সবাইকে পুরো মৌসুম কঠোর পরিশ্রম করতে হয়েছে। রিয়াল সবসময় সেরা ফুটবলারদের নিয়ে কাজ করে।’

Tags: আনচেলত্তিএল-ক্লাসিকোচ্যাম্পিয়ন্স লিগপেরেজবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

মঞ্চে গান গাইতে গাইতে গায়কের মৃত্যু!

Next Post

১৪ বছরের অপেক্ষার অবসান নাকি প্রথমবারেই বাজিমাত !

Next Post
অ্যাপোলো ক্রিকেট ম্যাচের জন্য প্রস্তুত দুই ক্রিকেটার, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ বছরের অপেক্ষার অবসান নাকি প্রথমবারেই বাজিমাত !

ঢাকায় যানজটের কারণে রাস্তার উপর যানবাহনের দীর্ঘ সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় সর্বাধিক দূষিত বায়ু শাহবাগে, বেশি শব্দ দূষণ গুলশান-২ এলাকায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT