চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন রিয়াল, আনচেলত্তির জন্য ‘বিশেষ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:32 পূর্বাহ্ন 19, ডিসেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন, উল্লাসে ভাসছে দলটি. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের মাদ্রিদের নামের সাথে যোগ হল আরও একটি শিরোপা। নতুন আঙ্গিকের ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে সাফল্যে ভরা বছরে আরও একটি অর্জন লস ব্লাঙ্কোসদের। ফাইনালে মেক্সিকোর পাচুকা এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেনের জায়ান্ট ক্লাবটি। ফিফার আন্তঃমহাদেশীয় শিরোপা জয়টিকে ‘বিশেষ’ বলেছেন ক্লাবটির ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।

কাতারের লুসাইল স্টেডিয়ামে বুধবার রাতের ফাইনালে পাচুকাকে ৩-০ গোলে হারায় রিয়াল। লসব্লাঙ্কোসদের হয়ে গোল করেন কাইলিয়ান এমবাপে, রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র। শিরোপা জয়ের পর সংবাদমাধ্যমে শিরোপাটিকে ‘বিশেষ’ বলেন আনচেলত্তি।

২০২৪ পঞ্জিকাবর্ষে রিয়াল মাদ্রিদের পঞ্চম ট্রফি এটি। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জেতে তারা। রিয়াল মাদ্রিদে কাটানো আনচেলত্তির পাঁচ বছরের মধ্যে সেরা অর্জন জানতে হয়েছিল। লস ব্লাঙ্কোসদের হয়ে ১৫টি শিরোপা জেতা ৬৫ বর্ষী কোচ বলেছেন, ‘এটি আমার জন্য এবং মাদ্রিদের জন্য বিশেষ। পাশাপাশি প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগ জেতাটাও (২০২২ সালে লিভারপুলকে হারিয়ে)। যদি আমাকে বেছে নিতে হয় তবে আমি এ দুটিকে বেছে নিবো।’

ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে সরাসরি অংশ নেয় রিয়াল। আর প্রথম আসরেই চ্যাম্পিয়ন শিরোপা নিজেদের করে নিয়েছে। কাতারে লুসাইল স্টেডিয়ামে ম্যাচের ৩৭ মিনিটে এমবাপের গোলে এগিয়ে যায় রিয়াল। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেন ভিনিসিয়াস। পাচুকা অবশ্য একবার জালের দেখা পেয়েছিল, যোগ করা সময়ে হেডে রিয়ালের জালে বল পাঠান আনহেল মেনা। তবে অফসাইডে থাকায় মেলেনি গোল। ৩-০ ব্যবধানে শেষ হয় লড়াই।

Tags: আনচেলত্তিইন্টারকন্টিনেন্টাল কাপপাচুকাফিফারিয়াললিড স্পোর্টস
Previous Post

আম্বেদকরের অবমাননার জন্য অমিত শাহকে ক্ষমা চাইতে হবে 

Next Post

নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

Next Post
নারায়ণগঞ্জে দুর্ঘটনায় আহত ও নিহতের জন্য জটলা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গুমের ঘটনায় 'শেখ হাসিনাকে নিষিদ্ধ' প্রশ্নে যা জানিয়েছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT