চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওলমো-ভিক্টরের ছাড়পত্রে ক্ষতি দেখছেন না আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:30 পূর্বাহ্ন 05, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
অ্যানচেলত্তি ফুটবল কোচিং স্টাফের ছবি, মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার রাতে বার্সেলোনার দুই খেলোয়াড় দানি ওলমো এবং পাও ভিক্টরকে মৌসুমের বাকি সময়টা ক্লাবে থাকার অনুমতি দিয়েছে স্পেনের হাইকোর্ট ফর স্পোর্টস (সিএসডি)। এ সিদ্ধান্তে লা-লিগার কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। যদিও তার দল মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনার বিপক্ষে মোটামুটি তিনটি শিরোপার জন্য লড়াই করছে। 

স্পেনের হাইকোর্ট ফর স্পোর্টস (সিএসডি) বৃহস্পতিবার বিকেলে জানায়, দুই খেলোয়াড় আপাতত বার্সেলোনায় থাকছেন। সিএসডির রায়ের অপেক্ষায় থাকা অবস্থায় এ জুটিকে নিবন্ধনের জন্য আবেদন করেছিল বার্সেলোনা। তবে লা লিগা এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন আবেদনের প্রতিবাদ করেছিল এবং বলেছিল দুই খেলোয়াড়ের স্প্যানিশ শীর্ষ লিগে খেলতে দেয়া উচিত নয়।

সিএসডির সিদ্ধান্তে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট হবে কি না এমন প্রশ্নে আনচেলত্তির সরাসরি উত্তর, ‘না, আমার তেমন মনে হয় না। আমরা দারুণ একটি ফাইনালের জন্য খুশি এবং সম্ভাবত আমাদের লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছে গেছি। বার্সেলোনার জন্য আমাদের সম্মান রয়েছে। বার্সেলোনা ভালো খেলছে এবং তারা ভালো ছন্দে আছে।’

চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে খেলা প্রসঙ্গে এ ইতালিয়ান কোচ বলেন, ‘আমাদের আশাবাদী হতে হবে। দল ভালো করার চেষ্টা করছে এবং আমরা প্রতিটি শিরোপায় টিকে আছি। আমরা বেশ কাছাকাছি আছি। আমরা আত্মবিশ্বাসী, কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। এটা মৌসুমের গুরুত্বপূর্ণ সময়।’

লা-লিগায় লস ব্লাঙ্কোসরা তিন পয়েন্ট পিছিয়ে আছে বার্সেলোনা থেকে এবং আগমী ২৬ এপ্রিল কোপা ডেল রে’র ফাইনালে মুখোমুখি হবে দুদল। দুই প্রতিপক্ষ এখনও চ্যাম্পিয়ন্স লিগেও টিকে আছে এবং প্রতিযোগিতার একপর্যায়ে দেখা হওয়ার সম্ভাবনা আছে তাদের।

Tags: আনচেলত্তিওলমোবার্সেলোনাভিক্টররিয়াললিড স্পোর্টস
Previous Post

গাজায় ফিলিস্তিনিদের চলাচলে ইসরায়েলের বাধা

Next Post

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

Next Post
ঢাকায় ফিরছে মানুষ, ট্রেনে ভিড়, ঈদের ছুটি শেষে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কম পরিশ্রমে বেশি লাভ হওয়ায় লেবু চাষে আগ্রহ ধামরাইয়ের চাষীদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT