চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার ভবিষ্যৎ পরিষ্কার: আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:20 পূর্বাহ্ন 06, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি ফুটবল মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চারবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা একমাত্র কোচ কার্লো আনচেলত্তি। ৬২ বর্ষী ইতালিয়ান ব্রাজিল জাতীয় দলের কোচ হতে পারেন- এমন খবর অনেকদিন থেকেই ফুটবল অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। তিন মাস পেরিয়েও স্থায়ী কোচ নিয়োগ দিতে পারেননি সেলেসাওদের ফুটবল কর্তারা। কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের বর্তমান বস কার্লো আনচেলত্তির দিকে নজর লাতিন জায়ান্টদের।

আনচেলত্তি রিয়াল ছাড়লে স্প্যানিশ জায়ান্টদের দায়িত্ব কে নিতে পারেন, সেটি নিয়েও হয়েছে বিস্তর আলোচনা। যদিও ১৯ মাস আগে রিয়ালের দায়িত্ব নেয়ার পর ইতালিয়ান এপর্যন্ত তেমন খারাপ করেননি।

আনচেলত্তি দায়িত্ব নেয়ার পর লা লিগা জিতেছেন, চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন। এ মৌসুমে লা লিগার শিরোপা হাতছাড়া হলেও চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা ডেল রে জেতার দৌড়ে আছে লস ব্লাঙ্কোস দল।

শনিবার কোপা ডেল রের ফাইনালে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তির কাছে তার ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হয়। পরিষ্কারভাবেই তিনি বলেছেন,‘আমার ভবিষ্যৎ পরিষ্কার। আমার চুক্তি আগামী ২০২৪ সালের ৩০ জুন শেষ হবে, আগামীকাল নয়।’

কোপা ডেল রে ফাইনাল এবং আগামী মঙ্গলবার ম্যানচেস্টার সিটির সাথে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ নিয়ে রিয়াল কোচের ভাষ্য, ‘আমি যা বলতে পারি তা হল আমি প্রতিদিন ক্লাব সভাপতি রাষ্ট্রপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবং মহাপরিচালক জোসে অ্যাঞ্জেল সানচেজের কাছ থেকে অসাধারণ স্নেহ পাচ্ছি এবং এটাই আমার জন্য যথেষ্ট। আমি একটি ফাইনাল এবং একটি সেমিফাইনাল খেলব এবং তাদের দুজনকেই জেতাতে চাই।’

লা কার্তুজা স্টেডিয়ামে কোপা ডেল রে’র শিরোপা জিতলে রিয়াল উদযাপন করার পরিকল্পনা করছে বলে জানালেন রিয়াল কোচ। বললেন, ‘আপনি যখন জিতবেন, আপনাকে উদযাপন করতে হবে। উদযাপনের বিভিন্ন কায়দা আছে! আমাদের সকল ভক্তদের সঙ্গে উদযাপন করতে চাই। তারা আমাদের হয়ের জন্য মাদ্রিদে অপেক্ষা করছে। আমরা জিতলে উদযাপন করব।’

Tags: আনচেলত্তিকোপা ডেল রেচ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

কঙ্গোতে বন্যায় ১৭০ জনেরও বেশি মানুষের প্রাণহানি

Next Post

‘শেখ হাসিনাকে অনুপ্রেরণা হিসেবে দেখেন ঋষি সুনাক’

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঋষি সুনাকের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শেখ হাসিনাকে অনুপ্রেরণা হিসেবে দেখেন ঋষি সুনাক’

ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে আনন্দময় অভ্যর্থনা ও রাজকীয় অনুষ্ঠানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজা তৃতীয় চার্লসের কাজ কী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT