চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসাধারণ পরিবেশে আবারো এমনটা হয়েছে: আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 পূর্বাহ্ন 09, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ও কোচ উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিছিয়ে পড়ে জয়ের ধারায় ফেরাটা অভ্যাসে পরিণত করেছে রিয়াল মাদ্রিদ। গত ১১ বছরে ছয়টি ফাইনালে ওঠা ক্লাবটির পরিসংখ্যান সেটাই বলছে। বৃহস্পতিবার রাতেও বার্নাব্যুতে পিছিয়ে পড়েছিল লস ব্লাঙ্কোস দল। পরে জয় নিয়ে মাঠ ছাড়ে। কোচ কার্লো আনচেলত্তি দলের আবারো ঘুরে দাঁড়ানো নিয়ে মন্তব্য করেছেন।

‘এমনটা আবারো হয়েছে। এটা অসাধারণ কিছু এবং অসাধারণ পরিবেশে সেটা আবারো হয়েছে। খেলোয়াড়রা আসলে কখনোই বিশ্বাস হারায়নি। এটা কঠিন একটি ম্যাচ ছিল। আমাদের ম্যাচে নিয়ন্ত্রণ ছিল। মানসিক নিয়ন্ত্রণ না হারানোর শক্তিও ছিল।’

‘সমর্থকদের ধন্যবাদ দিতে চাই। ক্লাব, এবং সর্বোপরি খেলোয়াড়দেরও, যারা অবিশ্বাস্য একটি মৌসুম উপহার দিয়েছে। এই স্কোয়াড যা করেছে, আমি তা আশা করিনি। ফাইনালে যাওয়া অবশ্যই সাফল্য, তারপর সেখানে যা ঘটার ঘটুক।’

তিন মিনিটের ব্যবধানে দুই গোল করা জোসেলুকে নিয়ে রিয়াল বসের ভাষ্য, ‘তার প্রতিচ্ছবিই আসলে দলের প্রতিচ্ছবি। সে এমন একজন খেলোয়াড়, বেশি সময় না পেলেও এই মৌসুমে অনেককিছু করেছে। সে-ই আসলে এই স্কোয়াডের নিখুঁত প্রতিচ্ছবি। খেলোয়াড়রা আসলে বিশ্বাস হারায়নি। দলের জন্য কিছু করতে পারবে এই বিশ্বাস তাদের ছিল।’

ধারে রিয়াল মাদ্রিদে খেলতে আসা জোসেলু রোমেলু বদলি হিসেবে নেমে বনে গেলেন যান নায়ক। পরাজয়ের দ্বারপ্রান্তে যেতে থাকা দলের ত্রাণকর্তা হন। জোড়া লক্ষ্যভেদে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-১ গোলে রোমাঞ্চকর জয়ে রিয়ালকে পাইয়ে দেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট।

Tags: আনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগজোসেলুবায়ার্নবার্নাব্যুরিয়াললিড স্পোর্টস
Previous Post

এয়ার ইন্ডিয়ার ৩০ কেবিন ক্রু চাকরিচ্যুত

Next Post

নির্বাচনে হারলে ফলাফল মানবে না ট্রাম্প: জো বাইডেন

Next Post
বাইডেন স্টার্টউইয়াল্টে ভাষণ দিচ্ছেন, আমেরিকার পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে হারলে ফলাফল মানবে না ট্রাম্প: জো বাইডেন

ঢাকায় ধুলাবালি ও ধোঁয়ার কারণে বাতাস অস্বাস্থ্যকর. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার বাতাস আজ 'খুব অস্বাস্থ্যকর'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT