চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনালের কাছে হেরে ভবিষ্যৎ নিয়ে ‘শঙ্কায়’ আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 17, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনালের কাছে হেরে আনচেলত্তির ভবিষ্যৎ শঙ্কায়. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে দুই লেগেই হেরেছে রিয়াল মাদ্রিদ। এমিরেটসে হারের পর সান্টিয়াগো বার্নাব্যুতেও হেরেছে লস ব্লাঙ্কোসরা। এ হারের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি ১৫ শিরোপা জেতা রিয়াল আসর থেকে বিদায় নিয়েছে। আর এ হারেই ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি।

ইতালিয়ান আনচেলত্তির রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি রয়েছে ২০২৬ সাল পর্যন্ত। কিন্তু পুরো মৌসুমে বেশ সমালোচনার মুখোমুখি হয়েছেন ৬৫ বর্ষী আনচেলত্তি। বার্সেলোনার কাছে বড় দুই ম্যাচে হারে সেই সমালোনার তীর আরও তীব্রতর হয়েছিল। এবার সেখানে আরেকটি পেরেক ঠুকলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল তার শেষ ম্যাচ কি না এমন প্রশ্নে আনচেলত্তির উত্তর, ‘আমি জানি না। বিষয়টি এমন হতে পারে ক্লাব পরিবর্তন চাইছে। সেটা এখনও হতে পারে, আমার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও হতে পারে। কোনো সমস্যা নেই।’

‘যেদিন আমি এখানে কাজ শেষ করব, আমার একটাই কাজ হতে পারে ক্লাবকে ধন্যবাদ দেয়া। সেটা কাল, এক মাস বা এক বছর পরও হতে পারে।’ তবে আনচেলত্তি এখন ‘পদত্যাগের ব্যাপারে চিন্তা করেননি’ বলে জানিয়েছেন।

রিয়ালের হার নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আর্সেনাল আমাদের থেকে ভালো ছিল। খেলায় মোমেন্ট পাওয়া গুরুত্বপূর্ণ যা হতে পারতো পেনাল্টির মাধ্যমে। কিন্তু সেটা আমাদের থেকে কেড়ে নেয়া হয়েছে। সেটাই খেলার গতিপথ পরিবর্তন করে দিতে পারত। খেলার ধরণ অনুযায়ী দল সবকিছু উজাড় করে দিয়েছিল। তবে আমরা সবসময় সেটা করতে পারব না।’

বার্নাব্যুতে প্রথমার্ধ বেশ নাকটীয় ছিল। রিয়ালের অফসাইডে গোল বাতিল হওয়ার পর পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন বুকায়ো সাকা। এরপর ৬৫ মিনিটে সাকা গোল করেন, দুই মিনিট পর সমতা আনেন ভিনিসিয়াস জুনিয়র। ৯৩ মিনিটে গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। দুই লেগ মিলে ৫-১ গোলের বড় ব্যবধান নিয়ে সেমিফাইনালে খেলবে গানাররা। ২৯ এপ্রিল শুরু হওয়া সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ প্যারিস সেইন্ট জার্মেইন।

Tags: আনচেলত্তিআর্সেনালচ্যাম্পিয়ন্স লিগমার্টিনেল্লিরিয়াললিড স্পোর্টসসাকা
Previous Post

বড় সংগ্রহের আশা জাগিয়েও ২২৭ করলো বাংলাদেশ

Next Post

প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মেঘনা আলম গ্রেপ্তার

Next Post
নেত্রীর ছবি, বিভিন্ন পরিস্থিতিতে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মেঘনা আলম গ্রেপ্তার

শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকদের জন্য নির্দেশনা বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT