চোখ রাঙানি দিয়ে আওয়ামী লীগকে টলানো যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। রাজধানীতে তিনটি সহযোগী সংগঠনের শান্তি সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নৈরাজ্য করলে বিরোধীদের চলার পথই বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেছেন, বিএনপিসহ দেশি-বিদেশি সবাইকেই ষড়যন্ত্র থেকে দূরে থাকতে হবে।







