চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারের শুরু থেকেই বডি শেমিংয়ের শিকার অনন্যা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:59 অপরাহ্ন 29, জুলাই 2022
in বিনোদন
A A
আত্মবিশ্বাসী অনন্যা, ক্যারিয়ারের শুরু থেকেই বডি শেমিংয়ের শিকার. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক করেন অনন্যা পাণ্ডে। সম্প্রতি যিনি ‘কফি উইথ করণ’ এ হাজির হয়েছিলেন নিজের আসন্ন সিনেমা ‘লাইগার’ এর কো-স্টার বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে। আর সেখানে এসেই অভিনেত্রী মুখ খুললেন তার ক্যারিয়ারের শুরু থেকে শিকার হওয়া ট্রোলিং প্রসঙ্গ নিয়ে।

করণ তার শোতে অনন্যাকে প্রশ্ন করেন, বাস্তবে চলতে থাকা ট্রোল তার মনে ও মাথায় কতটা প্রভাব ফেলেছে? যার উত্তরে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ অবশ্যই এটা আমার উপরে প্রভাব ফেলেছিল! এখানে বসে আমি যদি দেখানোর চেষ্টা করি কোন কিছুতেই আমার খারাপ লাগে না, আমি হাসিখুশি থাকি, তাহলে সেটা ভুল বলা হবে। আসলে একটা ১৯ বছরের মেয়েকে যদি রোজ শুনতে হয় তুমি দেখতে জঘন্য, তোমার ফিগার সুন্দর না, সার্জারি করাও এবং একই সাথে ক্রমাগত পরিবারকে অপমান করা হয় তাহলে একটা ভয় তো কাজ করে মনে! মাঝে মাঝে আমার খুব কষ্ট হত কারণ আমি তো খারাপ কিছুই করিনি। কারো কোন ক্ষতি করিনি, তবে কেন আমার সাথে সবাই এমন করছে!’

অনন্যা আরো বলেন, ‘আমি কিন্তু আমার কাজ নিয়ে খুব সিরিয়াস। আমি অভিনয় খুব ভালোবাসি। সেই ছোট থেকেই অভিনেত্রী হওয়ার শখ আমার। আমি সত্যি মাঝে মাঝে বুঝতে পারি না, আমি এমন কী করেছি যে লোকজন আমাকে এভাবে কষ্ট দেয়। তবে এখন আমি বুঝতে পারি সমাজের নানা দিক থেকে মানুষ আসে। তাই এরকমটা হবেই।’

ইতোমধ্যেই অনন্যাকে ‘পতি পত্নী অর ও’, ‘খালি-পিলি’ এবং ‘গেহরাইয়ান’ ছবিতে দেখা গিয়েছে। এছাড়াও তার হাতে রয়েছে আরও বেশ কিছু প্রজেক্ট।

Tags: অনন্যা পান্ডেট্রোলবডি শেমিংবলিউডসিনেমা
Previous Post

‘গোল্ড প্লে বাটন’ হাতে পেয়ে যে উপলব্ধি ইমরানের

Next Post

‘হাওয়া’র দিনেও ৬০ প্রেক্ষাগৃহে দর্শক মাতাচ্ছে ‘পরাণ’

Next Post
দর্শকরা সিনেমা হলে উপভোগ করছেন 'পরাণ' সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হাওয়া’র দিনেও ৬০ প্রেক্ষাগৃহে দর্শক মাতাচ্ছে 'পরাণ'

লাপোর্তা বার্সার পেছনে লাগবেন না, স্প্যানিশ ফুটবল কোচের মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার পেছনে লাগবেন না: লাপোর্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT