চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাঁটি সোনাখচিত পোশাকে অনন্ত, ক্রিস্টালে ঝলমলে রাধিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 06, জুলাই 2024
in বিনোদন
A A
অনন্ত ও রাধিকা খাঁটি সোনাখচিত পোশাকে সুন্দরভাবে সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে শুক্রবার রাতে বসেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের গ্র্যান্ড সংগীতের আসর। হবু বউয়ের হাত ধরে যখন অনন্ত আম্বানি গ্র্যান্ড এন্ট্রি নিলেন, উপস্থিত অতিথিরা তখন কাকে ছেড়ে কাকে দেখবেন দ্বিধায় পড়ে গিয়েছিলেন। অনন্ত-রাধিকার চোখ ধাঁধানো লুক মুগ্ধ করেছে সবাইকে।

অনুষ্ঠানে অনন্ত আম্বানি যেই কালো-সোনালী পোশাকটি পড়েছিলেন, সেটা খাঁটি সোনাখচিত। পোশাকের জরি এমব্রয়ডারিতে ব্যবহৃত সমস্ত উপাদানই খাটি সোনার তৈরি। গলা বন্ধ ম্যান্ডারিন কলারের পোশাকটিতে ফুলেল নকশা ফুটিয়ে তোলা হয়েছে সোনা দিয়ে। সাথে অনন্ত পরেছেন কালো কুর্তা শার্ট এবং প্যান্ট। জুতাও ছিল কালো। চুল পনিটেল করে বেঁধে রেখেছেন তিনি। তার পোশাকটি ডিজাইন করেছেন আবু জানি সন্দীপ খোসলা।

রাধিকার পোশাকটিও আবু জানি সন্দীপ খোসলার নকশা করা। পুরো লেহেঙ্গা জুড়ে করা হয়েছে মূল্যবান সোয়ারভস্কি ক্রিস্টালের কাজ। বেইজ ও গোল্ড রঙের অফ শোল্ডার ব্লাউজের সাথে এ-লাইন লেহেঙ্গায় দারুণ লাগছিল রাধিকাকে। গলায় পরেছিলেন হীরার নেকলেস, সাথে পান্নাও ছিল। একটি ব্রেসলেট, কানের দুলের সাথে উইংড আই-লাইনারে হালকা সাজে সেজেছেন রাধিকা।

মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের বিয়ের আনুষ্ঠানিকতা চলছে বেশ কয়েক মাস ধরেই। তাদের প্রাক্‌–বিবাহের প্রথম ও দ্বিতীয় অনুষ্ঠানে রীতিমতো তারার মেলা বসেছিল। ১২ থেকে ১৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিয়ের মূল আনুষ্ঠানিকতা। মুম্বাইতে হতে যাওয়া এ অনুষ্ঠানেও বসবে তারার মেলা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: অনন্তরাধিকা
Previous Post

রোনালদোর পর্তুগালের জার্সিতে ভবিষ্যতে খেলা নিয়ে যা বললেন কোচ

Next Post

রথযাত্রা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

Next Post
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক নির্দেশনা ও নিরাপত্তা চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

রথযাত্রা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

নদীতে ডুবে থাকা পর্যটকের ছবি, বনজ পরিবেশের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাওরের পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT