চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাদের হাতে সিনেমা নেই, তারাই নির্বাচন করে: অনন্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 10, মার্চ 2024
in বিনোদন
A A

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রযোজক ও নায়ক অনন্ত জলিলের অংশ নেয়ার জোর গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তিনি এই বিতর্কিত নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়ে বলেন, ব্যবসা সামলাতে হয়। নির্বাচন করার মতো পর্যাপ্ত সময় নেই। যাদের হাতে সিনেমা নেই, তারাই নির্বাচন করে।

শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেয়ার জন্য বিদায়ী সাধারণ সম্পাদক নিপুন চেয়েছিলেন অনন্ত জলিলকে তার প্যানেলে রাখতে। কিন্তু অনন্ত জলিল ফিরিয়ে দিয়েছেন।

জলিল বলেন, প্রযোজক খোরশেদ আলম খসরু, মোহাম্মদ হোসেনসহ নিপুন ম্যাডাম আমাকে সভাপতি হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করছি না। কারণ আমি সেখানে সময় দিতে পারব না।

তিনি বলেন, আমাকে ব্যবসায় সময় দিতে হয় প্রচুর। তার মধ্যেই সময় বের করে শুটিং করি সিনেমার। কিন্তু নির্বাচন করতে হলে তো সময় দিতে হবে। কারণ সময় না দিলে কোনো ক্ষেত্রেই সফল হওয়া সম্ভব না। সে কারণে আমি বিনীতভাবে সভাপতি হওয়ার প্রস্তাব নাকচ করেছি।

আমি তাদের বলেছি চলচ্চিত্রকে ভালোবাসি, এখানকার মানুষদের ভালোবাসি। আমি সিনেমাপ্রেমী মানুষ হিসেবে আজীবন চেষ্টা করব সিনেমা ও এই সেক্টরের মানুষের কল্যাণে কাজ করে যেতে।

অনন্ত জলিল আরও জানান, শুধু শিল্পী সমিতি না, ব্যবসায়িক সংগঠন বিজিএমই থেকেও তার নমিনেশন কিনেছিলেন কয়েকজন। কিন্তু সেখানেও বলেছেন ওই নির্বাচন করবেন না। বলেন, যেই নির্বাচনই করি না কেন, সেখানে সার্বক্ষণিক সময় দিতে হবে। আর সেই সময়টা আমার কাছে নেই।

সম্প্রতি যমুনা ফিচার পার্কে একটি শো রুমের ওপেনিংয়ে এসে এসব কথা বলেন অনন্ত জলিল। তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হওয়ার পর যে ক্ষমতাটা আসে সেই ক্ষমতায় দাঁড়িপাল্লার চেয়ে অপব্যবহারটা বেশি করা হয়, এ কারণে নির্বাচনে অনেকেই সমালোচিত হয় বলে আমি মনে করি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন এপ্রিলের শেষে অনুষ্ঠিত হবে। সম্ভাব্য প্রার্থীরা প্যানেল প্রস্তুতে ব্যস্ত হয়ে পড়েছেন। মিশা-ডিপজল প্যানেল প্রস্তুত হলেও বর্তমান সাধারণ সম্পাদক নিপুন আক্তারের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন তা স্পষ্ট নয়।

অনন্ত জলিল অভিনীত ‘দেত্রী দ্য লিডার’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। শুটিং চলমান এই নায়ক অভিনীত আরেক ছবি ‘অপারেশন জ্যাকপট’।

Tags: অনন্ত জলিলনায়কনিপুনলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
Previous Post

চ্যানেল আই’র সাবেক খুলনা জেলা প্রতিনিধির মৃত্যু

Next Post

‘নারীর রাজনৈতিক নেতৃত্ব বিকাশে প্রয়োজন অর্থনৈতিক ক্ষমতায়ন’

Next Post
নারীর রাজনৈতিক নেতৃত্বে অর্থনৈতিক ক্ষমতায়নের উপর আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নারীর রাজনৈতিক নেতৃত্ব বিকাশে প্রয়োজন অর্থনৈতিক ক্ষমতায়ন’

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ৪ দিনের রিমান্ডে, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ৪ দিনের রিমান্ডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT