চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন ভেঙে চুরমার, ক্যারিয়ার নিয়ে নতুন সিদ্ধান্তে অনন্ত জলিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 29, আগস্ট 2022
in বিনোদন
A A
অনন্তের সিনেমা দেখার হিড়িক নিয়ে আলোচনা, দর্শকদের আগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের জন্য কি না করেছেন অনন্ত জলিল! তার দাবী, তার কাছে যে বা যারা এসেছেন কেউ খালি হাতে ফেরেনি। সবসময় মানুষের পাশে ছিলেন। কিন্তু তার বিপদে কেউ এগিয়ে আসেনি। এমনকি যাদের অর্থ দিয়েছেন তারাও অনন্ত জলিল সমালোচনার মুখে পড়লেও কেউ তার পক্ষে আন্দোলন করেনি। এতে করে ভীষণ কষ্ট পেয়েছেন অনন্ত জলিল। এতটাই চটেছেন যে তিনি বলেছেন, ‘আগের অনন্ত জলিলকে আপনারা মেরে ফেলেছেন।’

সম্প্রতি ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করা সাড়ে ১৪ মিনিটের এক ভিডিও বার্তা দিয়েছেন অনন্ত জলিল। যে ভিডিওতে অনন্ত জলিলের কথাগুলো এখন চর্চায়।

তার দেয়া ভিডিও বার্তার বেশীরভাগ অংশ ছিল ‘দিন দ্য ডে’ ছবির ইরানী পরিচালক মুর্তজা অতাশ জমজমের দেয়া ইনস্টাগ্রামের পোস্টের জবাবে অনন্তের বক্তব্য। সেখানে ‘মোস্ট ওয়েলকাম’ ছবির এই নির্মাতা বলেন, মুর্তজা পোস্ট দিয়ে জানালেও আমি কয়েকদিন চুপ ছিলাম কারণ দেখতে চাইছিলাম আমার পক্ষে কেউ কথা বলে কিনা। কিন্তু কেউ কিছুই বলেনি। বরং আলোচনা ও সমালোচনার প্রতিযোগিতা লেগেছে। চুপ থেকে ভেবেছি এতদিন দেশ ও মানুষের জন্য এতটা কেন করলাম! সবাই তো চুপ।

যে কোনো দুর্যোগে অনন্ত জলিল ঝাঁপিয়ে পড়ে উল্লেখ করে এই নায়ক বলেন, ফ্যান ক্লাব করে ঈদের সময় ২৫ লাখ টাকা দিয়েছি। চুপ থেকে দেখেছি তারা আমার জন্য আন্দোলন করে কিনা! কিছুদিন আগে সিলেটে বন্যায় ৩০ লাখ টাকা দিয়েছি; দেখেছি তারা আমার জন্য আন্দোলন করে কিনা! ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্যার্তদের সাহায্যে ৫ লাখ টাকা দিয়েছি। চুপ থেকে দেখেছি তারা আমার জন্য আন্দোলন করে কিনা!

একের পর এক বিতর্কে পড়লেও অনন্ত জলিলের পক্ষে কাউকে কথা বলতে দেখা যায়নি। হয়তো তাই চাপা কষ্ট নিয়ে অনন্ত জলিল বলেন, আপনারা আমাকে মুভি স্টার বানিয়ে দিলেন। অনন্ত জলিল যে একজন ভালো মানুষ ছিল সেটা আজ থেকে আমাকে পরিবর্তন করতে হবে। এখন আমার কাছে সবসময় মনে হয়, বোধহয় ভুল কাজ করছি। যে যেভাবেই আসে আমি তার পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু এতদিন পর বুঝছি এটা আমার ভুল হচ্ছে।

এদিকে, প্রযোজকের খাতা থেকে নাম সরানোর সিদ্ধান্ত নিয়েছেন অনন্ত জলিল। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে তার মন ভেঙে চুরমার হয়েছে! ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘নিজস্ব প্রযোজনায় আর সিনেমা বানাবো না। আমার মনে হয় উনারা (ইন্ডাস্ট্রির অনেকে) আমাকে আলাদাভাবে দেখেন। তারা মনে করেন আমি ইন্ডাস্ট্রির কেউ না। কিন্তু আমি কখনও তা মনে করিনি।

অনন্ত জলিল বলেন, চলচ্চিত্রের পাশে আমি যেভাবে ছিলাম, সেভাবে আর পাবে না আমাকে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বাইরের সিনেমা করব। আমার ব্যানারের বাইরের সিনেমা করব। ইন্ডাস্ট্রির সিনেমা করব। প্রযোজনা করব না, শুধু অভিনয় করব। যেটা আমি কখনোই করতে চাইনি।

Tags: অনন্ত জলিলদিন দ্য ডেপ্রযোজকলিড বিনোদনসিনেমা
Previous Post

হালান্ডের প্রেমে পড়েছি!

Next Post

‘যে টাকা আয় করি তা দিয়ে বাজারই হয় না’

Next Post
নদীতে নৌকা ভ্রমণ ও পর্যটকদের ভিড়, বাংলাদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যে টাকা আয় করি তা দিয়ে বাজারই হয় না’

ভারতীয় ক্রিকেটাররা মাঠে হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের ব্যাটিং অর্ডার সাজিয়ে দিচ্ছেন ভারতের উথাপ্পা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT