চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসায় ধ্বস, সিনেমাকে ‘আপাতত বিদায়’ বলছেন অনন্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 26, জানুয়ারি 2026
in বিনোদন
A A

অনন্ত জলিল ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী। সাভারে ১২হাজার জনবল নিয়ে বিশাল ফ্যাক্টরি চালাতেন। তার সেই ব্যবসায় ধ্বস নেমেছে। ফ্যাক্টরিতে কর্মী সংখ্যা এখন ৪ হাজারে এসে ঠেকেছে। ব্যবসায়িক সংকট কাটানোর আপ্রাণ চেষ্টায় আপাতত সে দিকেই মনোযোগ দিয়েছেন এজে।

এ কারণে সিনেমাকে ‘আপাতত বিদায়’ জানালেন অনন্ত জলিল। ব্যবসায় অবস্থা এতটাই খারাপ যে অনন্ত জানালেন, অভিনয় নিয়ে কোনো চিন্তা করছেন না। পেন্ডিং থাকা কাজও শেষ করতে পারছেন না।

মোস্ট ওয়েলকাল, দিন দ্য ডে সিনেমাগুলোর এই নায়ক ও প্রযোজক বললেন, সিনেমা করলেও সিনেমার জন্য পাগল ছিলাম না। বিজনেস মাইন্ডের হওয়ায় শুটিংয়ের ফাঁকে ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসার একটা ভালো অবস্থায় না যাওয়া পর্যন্ত আমার সিনেমায় যাওয়া এখন ঠিক হবে না।

অনন্ত জলিল আরও বলেন, যখন কোনো কাজে সংকট থাকে, সেই কঠিন সময় কাটিয়ে উঠতে আমি সেদিকে ফোকাস করছি এটা আমার ক্যারেক্টার। এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এদিকে নজর না দিয়ে সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরও কঠিন অবস্থায় পড়ে যাবো।

২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে সিনেমায় এসেছিলেন অনন্ত জলিল। তখন থেকে তার প্রতিটি সিনেমায় সঙ্গে ছিলেন স্ত্রী বর্ষা। অনন্ত বলেন, যখন সিনেমা করবো আবার একসঙ্গে করবো, না করলে দুজনের কেউ করবো না। এটা তো আমাদের পেশা না, আমরা শখে কাজ করি।

অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ এবং ‘অপারেশন জ্যাকপট’ দুটি সিনেমা শুটিংয়ে ছিল। জাজের ব্যানারে মাসুদ রানা সিরিজের ‘চিতা’ নামের আরেক সিনেমার মহরত হলেও শুটিং হয়নি। এই সিনেমাগুলোর ভবিষ্যৎ কী? অনন্ত বলেন, যদি কখনও ভালো সময় আসে করব, নইলে না।

Tags: অনন্ত জলিলঅপারেশন জ্যাকপটঅভিনয়গার্মেন্টসনায়িকানেত্রী দ্য লিডারবর্ষালিড বিনোদনসিনেমা
Previous Post

‘ধর্মীয় অপব্যাখ্যা দেয়া আইনত শাস্তিযোগ্য অপরাধ’

Next Post

হামজাদের কোচকে বরখাস্ত করল লেস্টার

Next Post

হামজাদের কোচকে বরখাস্ত করল লেস্টার

ছবি:বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ ও নগদ অর্থসহ ৬ জন আটক।

সেনাবাহিনীর অভিযান: অস্ত্র ও মাদকসহ ৬ জন আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT