চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিলাসবহুল ক্রুজে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠান, হাজির থাকবে পুরো বলিউড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 27, মে 2024
in বিনোদন
A A
অনন্ত-রাধিকা বিলাসবহুল ক্রুজে প্রাক-বিবাহ অনুষ্ঠান উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং তার বাগদত্তা রাধিকা মার্চেন্টের বিয়ে আগামী ১২ জুলাই। ইতোপূর্বেই গত ১ মার্চ থেকে ৩ মার্চ তাদের প্রথম প্রাক-বিবাহ অনুষ্ঠানের ঝলমলে উদযাপন হয়েছে গুজরাটের জামনগরে। আর এবার দ্বিতীয় প্রাক-বিবাহ উদযাপনের প্রস্তুতি চলছে বিদেশের মাটিতে।

জানা গেছে, দেশের মাটি ছেড়ে এবার ইতালিতে প্রাক-বিবাহ অনুষ্ঠান উদযাপন করবে অনন্ত-রাধিকা। যেখানে হাজির থাকবেন পুরো বলিউড। আগেরবারের মত এবারেও অতিথি তালিকাতেও থাকবেন সালমান খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর সিং। আম্বানি পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে আমির খান এবং শাহরুখ খান পরিবারের সকল সদস্যও উদযাপনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

ডেকান ক্রনিকলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ মে থেকে ৩০ মে এর মধ্যে একটি বিলাসবহুল ক্রুজ লাইনারে চড়ে প্রায় ৮০০ জন অতিথিকে একটি দুর্দান্ত দুঃসাহসিক রোমাঞ্চকর অভিজ্ঞতা করানো হবে। ইউরোপে বিলাসবহুল ক্রুজের যাত্রা পথে ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণে ৪৩৮০ কিলোমিটারের একটি মনোরম যাত্রা করা হবে বলে ঠিক করা হয়েছে।

আম্বানি পরিবারের তরফ থেকে আতিথেয়তার যাতে কোন ত্রুটি না থাকে সেই দিকে নজর রাখার জন্য ৬০০ জন কর্মী বোর্ডে থাকবে। প্রি-ওয়েডিং ক্রুজের আরও একটি আকর্ষণীয় দিক হল যে পুরো উদযাপনটি হবে স্পেস-থিম ভিত্তিক। এটি মাথায় রেখে রাধিকা মার্চেন্ট একটি দুর্দান্ত কাস্টম-মেড গ্রেস লিং কউচার পিস পরবেন।

সম্প্রতি, তাঁর পোশাকের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে ইনস্ট্যান্ট বলিউড শেয়ার করেছে।রাধিকা মার্চেন্টের এই গাউনটি অ্যারোস্পেস অ্যালুমিনিয়াম প্রযুক্তি ব্যবহার করে তৈরি হবে।জানা গেছে, গ্যালাকটিক রাজকুমারীর কনসেপ্ট দ্বারা অনুপ্রাণিত এই বিশেষ পোশাক।

রাজকীয় এই অনুষ্ঠানে অতিথিদের খাবারের তালিকায় থাকবে গুরমেট কুইজিন। অনেকটা যেমন জামনগরে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং উৎসব যেখানে পারসি, থাই, মেক্সিকান এবং জাপানি খাবার সহ একটি বিশাল মেনুর আয়োজন ছিল।-হিন্দুস্থান টাইমস

Tags: অনন্ত আম্বানিআমির খানআলিয়া ভাটরণবীর কাপুররণবীর সিংরাধিকা মার্চেন্টশাহরুখ খানসালমান খান
Previous Post

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হতে চাই: রিশাদ

Next Post

বৃষ্টি ঝরিয়ে সিলেট অঞ্চলে বিলীন হবে ঘূর্ণিঝড় রেমাল

Next Post
সিলেটে ঝড়ের সময় মানুষ ছাতা নিয়ে রাস্তায় হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি ঝরিয়ে সিলেট অঞ্চলে বিলীন হবে ঘূর্ণিঝড় রেমাল

বঙ্গবন্ধু টানেল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড়ে বন্ধ থাকা চট্টগ্রাম বিমানবন্দর ও বঙ্গবন্ধু টানেল চালু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT