চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কখন সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত-রাধিকা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 12, জুলাই 2024
in বিনোদন
A A
সাজগোজে অনন্ত-রাধিকা বিবাহের অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে চলে এলো সেই প্রতীক্ষিত দিনটি। দুটো প্রাক বিবাহ অনুষ্ঠান সূচির পর অবশেষে সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। আর আজ সেই ১২ জুলাই। ছোটবেলার প্রেম নতুন ধাপে উন্নীত হবে আজই। কিন্তু বিয়ের যাবতীয় কার্যক্রমে কখন কী ঘটবে জানেন কি?

বীরেন এবং শায়লা মার্চেন্টের ছোট মেয়ে রাধিকার সঙ্গে ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়বেন মুকেশ এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত। হিন্দু রীতিনীতি মেনেই এদিন তাদের শুভ বিবাহ সম্পন্ন হবে। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তাদের এই শুভ বিবাহ অনুষ্ঠান।

বলাই বাহুল্য আম্বানিদের এই বিয়েতে দেশ বিদেশের একাধিক মান্যগণ্য হাইপ্রোফাইল অতিথিরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই এই বিয়েতে যোগ দিতে অনেকেই সেখানে হাজির হয়েছেন।

জানা গেছে, বরযাত্রীরা সবাই এক জায়গায় আসবে এবং সাফা বাঁধা অনুষ্ঠান শুরু হয়েছে দুপুর ৩টা থেকে। এরপর বরযাত্রী বেরিয়ে প্রসেশন করে বিবাহ বাসরে পৌঁছবে। রাত আটটায় মালা বদল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর রাত সাড়ে নয়টায় লগ্ন বিধি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানেই সাতপাকে বাঁধা পড়বেন তারা।

বলিউড তারকা থেকে শুরু করে স্পোর্টস, রাজনীতি, ব্যবসা, বিদেশের তারকা সহ বিভিন্ন ফিল্ডের খ্যাতনামা ব্যক্তিরা এদিন উপস্থিত থাকবেন অনন্ত-রাধিকার বিয়েতে। শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান, আমির খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, দীপিকা পাডুকোন, রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, কিম কার্দাশিয়ান প্রমুখকে দেখা যাবে এই বিয়েতে। তবে করোনায় আক্রান্ত হওয়ায় অক্ষয় কুমারকে দেখা যাবে না বিয়েতে। এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিয়েতে যোগ দিতে ইতোমধ্যেই পৌঁছেছেন সেখানে।

জানা গেছে, তিন দিন ধরে চলবে অনন্ত-রাধিকার বিয়ে। শুক্রবার শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর ১৩ জুলাই হবে শুভ আশীর্বাদ অনুষ্ঠান এবং ১৪ জুলাই অনুষ্ঠিত হবে রিসেপশন।-টাইমস অব ইন্ডিয়া 

Tags: অনন্ত আম্বানীঅনন্ত-রাধিকাআমির খানআলিয়া ভাটকিম কার্দাশিয়ানদীপিকা পাড়ুকোননিক জোনাসপ্রিয়াঙ্কা চোপড়াবিয়েরণবীর কাপুররণবীর সিংরাধিকা মার্চেন্টসালমান খান
Previous Post

আবেগঘন গার্ড অব অনার পেলেন অ্যান্ডারসন

Next Post

মন্ত্রমুগ্ধ করে রাখা ইয়ামালকে নিয়ে কিংবদন্তিরা যা বলছেন

Next Post
জয়জয়কার করে উদযাপন করছে স্প্যানিশ ফুটবল খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রমুগ্ধ করে রাখা ইয়ামালকে নিয়ে কিংবদন্তিরা যা বলছেন

বাংলাদেশের নারী ক্রিকেটার বিজয়ের ৫০ বছর উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেরার গল্প শোনালেন জাহানারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT